২০২৫ সালের জুলাই মাসে হঠাৎ চর্চায় উঠে আসে কর্নাটকের ধর্মস্থল। সিএন চিন্নায়া ওরফে চেন্না নামক এক ব্যক্তি, যিনি মন্দিরের প্রাক্তন সাফাইকর্মী হঠাৎ হাতে খুলি নিয়ে একদিন থানায় হাজির। পুলিশের কাছে নিজেই দাবি করেন, ধর্মস্থলের একাধিক জায়গায় দেহ চাপা দিতে সাহায্য করেছেন। প্রায় ৭০ থেকে ৮০টি দেহ সেখানে চাপা দেওয়া রয়েছে। এরপরই তদন্ত শুরু হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে গঠন করা হয় একটি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। ওই সাফাই কর্মীর চিহ্নিত করা বেশ কিছু জায়গায় খননকার্য শুরু করতেই মাটির তলা থেকে উদ্ধার হতে থাকে কঙ্কাল এবং হাড়গোড়।
বহু নিখোঁজ ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয় লাশের রহস্য এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। বর্তমানে সিট এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে ধর্মস্থলের মাটির নিচে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও বহু রহস্যের সমাধান হওয়া বাকি। এর মাঝেই কর্নাটকের ধর্মস্থল কাণ্ডে নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের! রাজ্য রাজনীতি এবং নেটভুবনে এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। চর্চার মাঝে নীরবতা ভাঙলেন প্রকাশ। কন্নড় ভাষায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রকাশ রাজ স্পষ্ট জানিয়েছেন, ধর্মস্থল কাণ্ডের মতো সংবেদনশীল ঘটনায় লক্ষ লক্ষ ভক্তের আবেগ জড়িয়ে রয়েছে। তাই খুব শীঘ্রই নিজের প্রতিক্রিয়া জানাবেন।
আরও পড়ুন:
কিন্তু হাইকোর্টের পিটিশনে কীভাবে প্রকাশ রাজের নামোল্লেখ? ১১ জুন কর্নাটক হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল হওয়ার পরই বিতর্কের সূত্রপাত। পিটিশনটি দাখিল করেছেন ধর্মস্থল ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত চিন্নায়া। তাঁর সেই আবেদনেই সরাসরি প্রকাশ রাজের নাম উল্লেখ রয়েছে।
চিন্নায়ার অভিযোগ, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তির কথামতো বয়ান দেওয়ার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। অভিযুক্তের দাবি, প্রকাশ রাজ নিজে তাঁর সঙ্গে তামিল ভাষায় কথা বলেছিলেন।পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে যে, অভিনেতা নাকি চিন্নায়াকে বলেছিলেন, ‘আমি আগামী ২৯ তারিখ আসব এবং তোমাকে জড়িয়ে ধরব।’ এই পিটিশনটি সামনে আসতেই একেবারে হইহই কাণ্ড। তবে প্রকাশ রাজ সাফ জানিয়েছেন, বিষয়টি নিয়ে জলঘোলা করার কোনও প্রয়োজনই নেই। দু’দিন পরই সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সব ধোঁয়াশার সমাধান করবেন।

নিজের পোস্টে অভিনেতা লিখেছেন, ‘সকলকে শুভেচ্ছা। গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মস্থল মামলা নিয়ে আমাকে নিয়ে বেশ কিছু খবর নজরে এসেছে এবং তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে।’ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে আমজনতাকে সতর্ক করেছেন প্রকাশ। এধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করার জন্য জনগণকে অনুরোধ করেছেন। নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, বিষয়টি লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তাই এর একটি দায়িত্বশীল জবাব দেওয়া উচিত।

প্রকাশ রাজ আরও জানান বর্তমানে তিনি শহরের বাইরে আছেন। ফিরে এসে ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। ততদিন পর্যন্ত জনসাধারণকে ভুয়ো খবর বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘যেহেতু এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং যা লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসে আঘাত হেনেছে, তাই এই ধরনের সন্দেহের জবাব দেওয়াও আমার কর্তব্য।’
ಎಲ್ಲರಿಗು ನಮಸ್ಕಾರ.. ಮಾಧ್ಯಮಗಳಲ್ಲಿ… ಸಾಮಾಜಿಕ ಜಲತಾಣಗಳಲ್ಲಿ ಧರ್ಮಸ್ತಳ ಪ್ರಕರಣದ ಕುರಿತಂತೆ ನನ್ನ ಬಗ್ಗೆ ಕೆಲವು ಸುದ್ದಿ ಚರ್ಚಿಸಲ್ಪಡುತ್ತಿರುವು ನನ್ನ ಗಮನಕ್ಕೆ ಬಂದಿದೆ. ಇದು ಅತಿ ಸೂಕ್ಷ್ಮವಾದ .. ಮತ್ತು ಕೋಟ್ಯಾಂತರ ಭಕ್ತರ ನಂಬಿಕೆಗೆ ಧಕ್ಕೆ ತಂದಿರುವ ಪ್ರಕರಣವಾಗಿರುವುದರಿಂದ ..ಈ ರೀತಿಯ ಅನುಮಾನಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಬೇಕಾಗಿರುವುದು ನನ್ನ…
— Prakash Raj (@prakashraaj) June 12, 2026
জল্পনার উপর নির্ভর না করে তার আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমি এই মুহূর্তে অনেকটাই দূরে আছি। দু’দিনের মধ্যেই আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমের বন্ধুদের মারফত সব উত্তর দেব। ততদিন পর্যন্ত দয়া করে অলীক কল্পনার জগত থেকে বিরত থাকুন। সত্যিটা আমি জানাব। ভরসা রাখুন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বন্ধু’ হলে এত নিষ্ঠুর হত না! ওমানে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে ওয়াশিংটনকে তোপ থারুরের
-
রাজ্যজুড়ে বর্ষার আগমন! উত্তরবঙ্গে ভারী, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
-
‘বিজেপি বিরোধী বলেই বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়’, রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ সিপিএম, ‘ফাটল’ ইন্ডিয়াতে
-
মেলেনি বহু প্রশ্নের সদুত্তর! সই জাল-কাণ্ডে ভবানী ভবনে আজ ফের অভিষেক, তলব কুণালকেও
-
লন্ডনে ভারতীয় বংশোদ্ভুত যুবককে কুপিয়ে খুন! কারণ ঘিরে ধোঁয়াশা