Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Prakash Raj

রাম লক্ষ্মণ নিয়ে উসকানিমূলক মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জটে প্রকাশ

হিন্দু দেবদেবী এবং রামায়ণ নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই আইনি বিপাকে প্রকাশ রাজ। অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা এবং 'তিরুমালা তিরুপতি দেভাসথানামস ট্রাস্ট বোর্ড' তথা 'টিটিডি'র সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:২৫

options
link
রাম লক্ষ্মণ নিয়ে উসকানিমূলক মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জটে প্রকাশ zoom
আইনি জটে প্রকাশ
Advertisement

বিতর্কের কালো মেঘ যেন ক্রমশ ঘণীভূত হচ্ছে! ২০২৫ সালের কর্নাটকের ধর্মস্থল গণকবর কাণ্ড থেকে বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টি থেকে বিস্ফোরক মন্তব্য ঘিরে একেবারে শোরগোল। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে দায়ের হল ফৌজদারি মমলা। হিন্দু দেবদেবী এবং রামায়ণ নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই আইনি বিপাকে প্রকাশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা এবং ‘তিরুমালা তিরুপতি দেভাসথানামস ট্রাস্ট বোর্ড’ তথা ‘টিটিডি’র সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি।

সোমবার তিরুপতির অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগ, প্রকাশ রাজ কেরালা লিটরেচার ফেস্টিভ্যালসহ একাধিক জনসভা ও অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, প্রকাশ রাজ (Prakash Raj) অবলীলায় ভগবান রাম ও লক্ষ্মণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। অভিযোগকারীর দাবি অনুযায়ী, ভগবান রাম ও লক্ষ্মণ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত আক্রমণ করতে এসেছিলেন। এই প্রসঙ্গে তিনি লঙ্কারাজ্যের বিষয়ও উল্লেখ করেছেন।

Advertisement
South Actor Prakash Raj faces legal trouble after alleged remarks on Lord Ram
রাম-লক্ষ্ণণ নিয়ে আপত্তিকর মন্তব্য

এরপরই হিন্দু সমাজের একটি অংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভানুপ্রকাশ রেড্ডি তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ১৭ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখেছেন। সেখানেই প্রকাশ রাজ ভগবান রাম, লক্ষ্মণ এবং পবিত্র মহাকাব্য রামায়ণ সম্পর্কে অবমাননাকর, তথ্যগতভাবে ভুল এবং উসকানিমূলক মন্তব্য করছেন। ভিডিওটি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম।

Prakash Raj faces legal trouble after alleged remarks on Lord Ram
প্রকাশ রাজের আপত্তিকর মন্তব্য

অভিযোগকারী আরও দাবি করেছেন, প্রকাশ রাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ‘আর্য-দ্রাবিড়’ বিতর্ককে উসকে দিতেই এধরনের মন্তব্য করেছেন। যা ভারতের সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতিকে কলুসিত করে। একইসঙ্গে উসকানিমূলক মন্তব্য জনশৃঙ্খলা ও শান্তির পরিপন্থী। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। আদালতের কাছে অভিযোগকারী আবেদন, অভিযোগটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। প্রয়োজনে সমন জারি করে প্রকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.