দিল্লির যন্তর মন্তরে ২১ দিন লাগাতার অনশন। শনিবার ভোরে দিল্লি পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করেছে পরিবেশকর্মী, বিজ্ঞানসাধক, শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্নি তুলেছে বিভিন্নমহল। তাঁর সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে গিয়েছিলেন বলিউড সেলিব্রিটি স্বরা ভাস্কর, থ্রি ইডিয়টস খ্যাত ওমি বৈদি। সমাজমাধ্যমে তাঁর সমর্থনে সরব মায়ানগরীর সিনেপাড়ার একাংশ। এবার যন্তর মন্তরে পৌঁছালেন ‘বিতর্কিত’ অভিনেত্রী পুনম পাণ্ডে।
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দিতেই সমাজমাধ্যমে ভাইরাল একাধিক ছবি ও ভিডিও। পুনমকে দেখেই তাঁর দিকে ছুটে আসে সংবাদমাধ্যম। নিজের অবস্থান স্পষ্ট করে পুন জানিয়েছেন, তিনি শুধুমাত্র পড়ুয়াদের সমর্থন করতেই এখানে এসেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুনম বলেন, “আমি এখানে শুধুমাত্র ছাত্রছাত্রীদের সমর্থন করতে এসেছি। তাঁদের ন্যায্য দাবির জন্য লড়তে এসেছি। এর বাইরে রাজনীতি সম্পর্কে আমি কিছুই জানি না। আমি শুধু সেই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এসেছি, যাঁরা আত্মহত্যা করেছে। আমি সকলকে অনুরোধ করছি দয়া করে এটিকে ধর্মীয় বা রাজনৈতিক ইস্যু বানাবেন না। শুধুই ছাত্রছাত্রীদের স্বার্থ হিসেবে দেখুন। কারণ বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।”
আরও পড়ুন:

সোনম ওয়াংচুক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুনম বলেন, “আমি সোনম স্যারের সুস্থতা কামনা করি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একজন মানুষ এতদিন না খেয়ে থাকছেন এটা সত্যিই খুব উদ্বেগের বিষয়। আমরা যদি একদিনও না খাই তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর তিনি ২১ দিন অনশন করছেন। তাই আমি তাঁর সুস্থতা কামনা করি। আবারও বলছি আমি এখানে শুধুমাত্র ছাত্রছাত্রীদের সমর্থন করতে এসেছি।”
View this post on Instagram
সকলে যখন নিট কেলেঙ্কারিক প্রতিবাদে সামিল তখন চোপড়া খানদানের মেয়ে মান্নারা চোপড়া সোনম ওয়াংচুক প্রসঙ্গে বিন্দু বিসর্গ কিছুই জানেন না! সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা ও পরিণতির তুতো বোনের সেই বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল। যেখানে সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্ন করলে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। কোনওক্রমে তা সামাল দিতে ‘নো কমেন্ট’-এ ই ভরসা রাখেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?
-
দুই সন্তানে সারাক্ষণ মারপিট, অভিভাবকের ভুলেই নয় তো? ৬টি বিষয় মাথায় রাখলে থাকবে সুসম্পর্ক
-
ঘাড়ের কাছে নিঃশ্বাস চিনের, ‘চিকেনস নেক’ সুরক্ষায় কী বললেন শাহ?