‘ধুরন্ধুর’ ফ্রাঞ্চাইজির বিশ্বব্যাপী ব্যাপক সাফল্যের মাঝেই বিতর্কে জড়িয়েছেন অভিনেতা রণবীর সিং। ফারহান আখতারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও ‘ডন ৩’ থেকে বিমুখ! অগ্রিম টাকা নিয়েও কাজ না করার অভিযোগ তুলেছেন ফারহান। ঘটনার জেরে ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’বলিউডে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে ‘ধুরন্ধুর’ রণবীরকে। যদিও পরে দাবি করা হয় নিষিদ্ধ নয়, ‘নন-কোঅপারেশন’-এর কথা বলা হয়েছে। পালটা ফেডারেশনের বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। ‘ডন ৩’ বিতর্কে রণবীরের পাশে দাঁড়িয়েছেন ইম্পার প্রাক্তন সভাপতি ও স্বনামধন্য প্রযোজক টিপি আগরওয়াল। রণবীরকে ঘিরে বিতর্কের কথা তো এতদিন শুনেছেন, কিন্তু চরিত্রের সৎ দিকটা আড়ালেই ছিল।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনা প্রকাশ্যে আনলেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুনম ধিলোঁ। রণবীরকে সমর্থন করার বিষয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর কথায়, “পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা জানি না। তবে এটুকু বলতে পারি রণবীর একজন সৎ রুচিশীল ব্যক্তি। ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা ওঁর নেই। ফারহানের প্রযোজনা সংস্থার সঙ্গে ওঁর অত্যন্ত ভালো সম্পর্ক। দুটি হিট ছবিও উপহার দিয়েছেন। তাই যদি এই ছবিটি করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তার পিছনে নিশ্চয়ই অন্য কোনও কারণ থাকার সম্ভবনা রয়েছে। এরপরও আমি ওঁর গুণমুগ্ধ। করণ ও ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ছিল। সেই সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় যে টাকা নিয়েছিল সেই অর্থও ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এই সৎ মানসিকতা খুব স্বল্প সংখ্যক মানুষের মধ্যেই লক্ষ্যনীয়।”
আরও পড়ুন:

রণবীরের সমর্থনে আরও বলেন, “আমরা সবসময় আমাদের সদস্যদের পাশে থাকব। যদি কোনও শিল্পী ভুল করে থাকেন তাহলে আমরা তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ করব। কিন্তু যদি আমাদের অভিনেতাদের সঙ্গে অন্যায় করা হয় তাহলে আমরা অবশ্যই লড়াই করব। আমাদের কাছে এই ঘটনা ছিল একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো। মনে হয়েছিল যেন কোনও তৃতীয় পক্ষ এসে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। পরিস্থিতি কিছুটা জটিল হলেও আমি নিশ্চিত প্রযোজক ও অভিনেতা পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন।”

‘ডন ৩’ বিতর্কের মাঝে রণবীরের বাবার সঙ্গেও কথা হয়েছে পুনমের। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি রণবীরের বাবার সঙ্গে কথা বলেছি এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগও ছিল। পরিস্থিতিটা আরও ভালোভাবে বোঝার জন্য নিজেদের মধ্যে কথা বলেছিলাম। ফারহান ও এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে ওঁদের সুসম্পর্কের কথা বলেন। কিন্তু, ফেডারেশনের হস্তক্ষেপে বিরক্ত ছিলেন। আমি যখন জানতে চেয়েছিলাম আমাদের তরফে কোনও সাহায্য প্রয়োজন? তখন বলেছিলেন, আপনাদের এতে জড়াইনি, কারণ আপনাদের অসুবিধায় ফেলতে চাইনি। তাছাড়া আমরা ইতিমধ্যেই বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। প্রযুক্তিগতভাবে আমাদের হস্তক্ষেপের প্রয়োজনও ছিল না, তবে সমস্যার সমাধান হয়েছে শুনে আমি সত্যিই খুব খুশি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিগেডের জন্যে ২৫০ ডেমনস্ট্রেটর বাছাই, শুরু যোগ দিবসের কাউন্টডাউন
-
ওয়ার্ক ফ্রম হোম কাড়ছে তরুণদের মানসিক শান্তি! সুস্থ থাকার উপায় বাতলালেন বিশেষজ্ঞরা
-
গরমে কোল্ড ড্রিঙ্কস ভুলে যান! এই রাজস্থানি পানীয় খেলেই শরীর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল
-
মধ্যরাতে যাদবপুরে জবরদখল হটাল রেল, প্রতিবাদে কী বলছেন টলিপাড়ার ‘বাম’ সেলেবরা?
-
যাদবপুরে ‘জবরদখলে’ বুলডোজার অ্যাকশন, হাই কোর্টের দ্বারস্থ দোকানদাররা