‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রে অতিরিক্ত যৌন আবেদন! মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছিল ‘পেড্ডি’র গান ‘হাল্লাল্লাল্লো’। অভিযোগ রামচরণের সঙ্গে শ্রুতি-জাহ্নবীর ‘চটুল’ নাচ! ‘আপত্তিকর’ কনটেন্টের সমালোচনায় মুখরিত হয়েছিল নেটভুবন। সিনেমা মুক্তির পর সেই জটিলতা দ্বিগুণ হয়েছে তা বলাই বাহুল্য।। দর্শকের কড়া সমালোচনার মাঝে এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন পরিচালক। নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, নারীজাতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। কাউকে অসম্মান করা বা ‘পণ্য’ হিসেবে উপস্থাপন করা কখনই তাঁর উদ্দেশ্য নয়। বিতর্কের মুখে নয়া সিদ্ধান্ত পরিচালকের। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন বিতর্কিত দৃশ্যগুলি ইতিমধ্যেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।
জাহ্নবী কাপুরের যে দৃশ্যগুলি নিয়ে আপত্তি তোলা হচ্ছে সেগুলি ছবি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তাঁর মতে, জাহ্নবী কাপুরের যে গানটি নিয়ে বিতর্ক জোরাল হচ্ছে সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দর্শকের ভাবনাকে সম্মান জানিয়েই দৃশ্যে কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ছবির ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমি কিছুটা সাহসী দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটি বানিয়েছিলাম। কারণ পেড্ডি প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষ। আমি সেই চরিত্রের রুক্ষতাকে নিখুঁতভাবে পরিবেশন করে চেয়েছিলাম। সেই জন্য বেশ কিছু সাহসী দৃশ্য ছিল। কিন্তু, সেগুলো দর্শককে ভুল বার্তা দিচ্ছে। তাই আমরা সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছি এবং বিতর্কিত দৃশ্যগুলো সরিয়ে দিয়েছি।”
আরও পড়ুন:

‘পেড্ডি’ মুক্তির পর দর্শকের একাংশের অভিযোগ, জাহ্নবীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখে লজ্জায় নিজেরাই চোখ ঢেকেছেন! প্রেক্ষাগৃহে এমন দৃশ্য প্রচণ্ড অস্বস্তিকর বলেই দাবি করা হচ্ছে। দর্শককে সিনেমার প্রতি আকৃষ্ট করতে পরিচালক মাত্রাতিরিক্ত ‘অশ্লীলতা’কে প্রশ্রয় দেওয়ারও অভিযোগ উঠেছে। জাহ্নবী কাপুরের সৌষ্ঠব কোমরের ঝলকানিকে ‘যৌনগন্ধী’ বলে দাগিয়ে দিয়েছেন সমজমাধ্যমের ‘নীতিপুলিশ’রা। তাঁদের মতে, নাচের ভঙ্গিমা অত্যন্ত অশালীন, নিম্নরুচির কোরিওগ্রাফ। এছাড়াও জাহ্নবী, শ্রতির শরীরী বিভঙ্গ অত্যন্ত আবেদনময়ী বলেও অভিযোগ তোলা হয়। ক্যামেরার লেন্সে নারীশরীরকে আপত্তিজনকভাবে উপস্থাপনের অভিযোগেও সরব হয়েছিল নেটভুবন।

সম্প্রতি ফ্যানক্লাবের সঙ্গে জাহ্নবীর কথোপকথনের চ্যাট ফাঁস হয়ে যায়। ক্যামেরায় যেভাবে জাহ্নবী কাপুরকে লেন্সবন্দি করা হয়েছে তা নিয়ে যথেষ্ট অসন্তোষ ফুটে উঠেছে সেই চ্যাটের কথোপকথনে। চরিত্রের তুলনায় অতিরিক্ত শরীর প্রদর্শনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি অভিনেত্রীর। চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী, দক্ষিণী ছবিতে ভবিষ্যতে অভিনয়ের বিষয়টিও বিবেচনা সাপেক্ষ। জাহ্নবীর আপশোস সেটে তাঁর মা অর্থাৎ শ্রীদেবী উপস্থিত থাকলে এমন পরিস্থিতি তৈরির সুযোগই আসত না। এক ভক্তের প্রশ্নের উত্তরে দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রসঙ্গ টেনে আপশোস করে বলেছেন, ‘সেটে যদি মা থাকে তাহলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। সেই জন্যই শ্রীলীলার মা সবসময় ওঁর সঙ্গে থাকেন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
-
নীল-সাদা অতীত, নবান্নে এবার ‘রং দে তু মোহে গেরুয়া’
-
টাকি পুরসভার দুর্নীতির অভিযোগের জল গড়াল হাই কোর্টে, মামলা দায়ের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের
-
মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থীর মনোনয়ন বাতিল, ভোটের আগেই ‘জয়’ বিজেপির
-
যোগ দিবসে বিশ্বের নজরকাড়ার প্রস্তুতি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ কেন্দ্রীয় মন্ত্রী