সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যান মোমেন্ট কি শুধু আম জনতার হয়? না, তা তারকাদের ক্ষেত্রেও হয়। ঠিক যেমনটা হল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) সঙ্গে। আমেরিকা থেকে কলকাতায় ফিরছিলেন বাংলার তারকা। শিকাগো বিমানবন্দরের লাউঞ্জে পেলেন কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমের (Wasim Akram) দেখা।

গত কয়েকটা দিন বিদেশেই কেটেছে পরমব্রতর। সঙ্গে স্ত্রী পিয়াও ছিলেন। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দেন অভিনেতা। পান ‘মিস্টার কনসিস্টেন্সি’ অ্যাওয়ার্ড। দিন কয়েক ছুটির মেজাজে কাটিয়ে দেশে ফিরছিলেন তারকা। ফেরার পথে ‘দ্য সুলতান অফ সুইং’-এর দেখা পেয়ে যান। সেই ছবি শেয়ার করে জানালেন নিজের অভিজ্ঞতা।
View this post on Instagram
[আরও পড়ুন: করোনামুক্ত? তড়িঘড়ি আম্বানিদের অনুষ্ঠানে ছুটলেন অক্ষয়, ভিডিও দেখে কী বলছেন নেটিজেনরা?]
শিকাগো বিমানবন্দরের তিনটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরমব্রত। যার মধ্যে দুটি ছবি বিমানবন্দরের। তৃতীয় ছবিটি ওয়াসিম আক্রমের সঙ্গে। আর তা সেলফি। ছবির ক্যপশনে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের ভূয়সী প্রশংসা করেন টলিউড তারকা। জানান, আমেরিকায় এক বন্ধুর বাড়িতে ছিলেন। সেখানে দারুণ আতিথেয়তা পেয়েছেন। এছাড়াও একাধিক অতিথি, বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।
View this post on Instagram
এর পরই পরমব্রত লেখেন, “সব কিছু সেরে বাড়ি ফিরছিলাম। শিকাগো বিমানবন্দরের লাউঞ্জে সময় কাটাচ্ছিলাম। তখনই কিংবদন্তির (ওয়াসিম আক্রম) দেখা পেলাম আর একটা সেলফির আবদার করেই ফেললাম!(যদিও সেলফিতে আমি খুব একটা পারদর্শী নই, সেরাদের সঙ্গ পেলেও!) তবে এটা তো তুলতেই হোতো। ওয়াসিম আক্রম স্যার আপনার ফ্যান ছিলাম, আছি আর সবসময় থাকব। আমার এই অনুরোধ রাখার জন্য অনেক ধন্যবাদ।”
View this post on Instagram
[আরও পড়ুন: সোহিনী-শোভনের বিয়ের সুন্দর মুহূর্ত সৌরভ-দর্শনার সঙ্গে, টলিউডের আর কারা গিয়েছিলেন? ]
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী