Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Parambrata Chatterjee

একুশের ভোট পরবর্তী হিংসায় উসকানি! এফআইআর খারিজের আর্জি নিয়ে হাই কোর্টে পরমব্রত

গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। সেই এফআইআর খারিজের আবেদন নিয়েই কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ পরমব্রত চট্টোপাধ্যায়। কবে শুনানি?

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৫:০৮

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৫:০৮

options
link
একুশের ভোট পরবর্তী হিংসায় উসকানি! এফআইআর খারিজের আর্জি নিয়ে হাই কোর্টে পরমব্রত zoom
পরমব্রতর এফআইআর খারিজের আবেদনে কী জানাল কলকাতা উচ্চ আদালত?

একুশ সালে ভোট পরবর্তী হিংসায় উসকানির অভিযোগে সম্প্রতি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) বিরুদ্ধে। বিতর্কের সূত্রপাত বছর পাঁচেক আগে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর অভিনেতা-পরিচালকের এক পোস্ট ঘিরে। তৎকালীন বিধানসভা ভোটের মরশুমে শিল্পীদের উদ্দেশে দিলীপ ঘোষ এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তৃণমূল জিততেই সেই ‘রগড়ে দেব’ টিপ্পনির পালটা পরমব্রত ‘রগড়ানি দিবস’ ঘোষণার কথা বলেন। এবার রাজ্যে পালাবদলের আবহে সেই অতীত পোস্টের জেরেই আইনি বিপাকে পড়েছেন অভিনেতা। যার জেরে এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার সেই এফআইআর খারিজের আবেদন নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত চট্টোপাধ্যায়।

জয়দীপ সেনের অভিযোগনামায় উল্লেখ, ২০২১ সালের ২মে বিকেল চারটে নাগাদ যখন তৃণমূল কংগ্রেস জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছে, তখন পরমব্রত এক্স হ্যান্ডেলে (টুইটার) লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ অভিনেত্রী স্বস্তিকা সেই উসকানির পালে হাওয়া দিয়ে পালটা লেখেন, ‘হাহাহা হোক হোক!’ এর ঠিক কয়েক ঘণ্টা বাদেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়। 

Parambrata Chatterjee on Tollywood's ban culture of federation
কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ পরমব্রত চট্টোপাধ্যায়।

গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর দাবি, সমাজমাধ্যমে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসে উসকানি দিয়েছেন পরমব্রত। যে আগুনে ঘৃতাহুতি দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকাও। একুশ সালে ভোট পরবর্তী উত্তপ্ত পরিবেশে সোশাল মিডিয়ায় এহেন উসকানিমূলক মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছিল। জয়দীপ সেনের অভিযোগনামায় উল্লেখ, ২০২১ সালের ২মে বিকেল চারটে নাগাদ যখন তৃণমূল কংগ্রেস জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছে, তখন পরমব্রত এক্স হ্যান্ডেলে (টুইটার) লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ অভিনেত্রী স্বস্তিকা সেই উসকানির পালে হাওয়া দিয়ে পালটা লেখেন, ‘হাহাহা হোক হোক!’ এর ঠিক কয়েক ঘণ্টা বাদেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়। এই ধরনের মন্তব্য কার্যত রাজনৈতিক হিংসা বাড়িয়ে তোলে বলে দাবি করেন অভিযোগকারী। শুধু তাই নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিঠির বয়ান অনুযায়ী, ওই সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং শারীরিক নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছিল। এমনকী বেলেঘাটার অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

দুই তারকার এহেন পোস্ট ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানিয়েছিলেন ওই আইনজীবী। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর হলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ঘটনাকালের নিরিখে তৎকালীন আইপিসির ধারাই প্রযোজ্য। সেকারণে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হয়েছে। চিঠির বয়ান অনুযায়ী, ওই সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং শারীরিক নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছিল। এমনকী বেলেঘাটার অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায় এযাবৎকাল এপ্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া না দিলেও এবার কলকাতা উচ্চ আদালতে এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন অভিনেতা। সংশ্লিষ্ট মামলার শুনানি আগামী ২৯ মে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.