Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
PAPIYA ADHIKARI

বিধায়ক হয়েই লাইট, ক্যামেরা, অ্যাকশনে প্রত্যাবর্তন! ‘নবদুর্গা’ পাপিয়াকে দেখে কী বলছে নেটভুবন?

পুজোর এখনও তিন মাস বাকি। ইতিমধ্যেই চ্যানেলগুলিতে মহালয়ার প্রস্তুতি তুঙ্গে। এমন আবহেই মঙ্গলবার 'নবদুর্গা' সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে এলেন পাপিয়া অধিকারী।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৯:২৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৯:২৪

options
link
বিধায়ক হয়েই লাইট, ক্যামেরা, অ্যাকশনে প্রত্যাবর্তন! ‘নবদুর্গা’ পাপিয়াকে দেখে কী বলছে নেটভুবন? zoom
নবদূর্গা' পাপিয়াকে দেখে কী বলছে নেটভুবন?
Advertisement

দীর্ঘ দু’দশক বাদে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ‘বিশ্বাস দূর্গে’র পতন ঘটিয়ে আত্মবিশ্বাসী পাপিয়া অধিকারী। জয়ের পর থেকেই সিনেইন্ডাস্ট্রির স্বার্থে ‘অ্যাকশনে’ নেমে পড়েছেন নিজেকে ‘মোদির সেনাপতি’ বলে পরিচয় দেওয়া নেত্রী-অভিনেত্রী। বিধায়ক হওয়ার পর এবার লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও প্রত্যাবর্তন করলেন নবরূপে, দুর্গা অবতারে।

“নির্মাতারা সংস্কৃত জানা কাউকে খুঁজছিলেন, কারণ সেভাষাতেই যেহেতু সংলাপ বলতে হবে। আমি প্রথমেই নাকচ করেছিলাম। তবে ওরা কাউকে না পেয়ে…” 

উমা আগমনের এখনও তিন মাস বাকি। ইতিমধ্যেই চ্যানেলগুলিতে মহালয়ার প্রস্তুতি তুঙ্গে। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গারূপে ধরা দেবেন? ফি বছর এই কৌতূহল জাঁকিয়ে বসে দর্শকমনে। এমন আবহেই মঙ্গলবার ‘নবদুর্গা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে এলেন পাপিয়া অধিকারী। আগামী ২৪ জুলাই, শুক্রবার নন্দনে কৃষ্টি ক্রিয়েশনের নিবেদনে তৈরি ছবি ‘নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা’র বিশেষ প্রদর্শনী রয়েছে। তার প্রাক্কালেই এই ঝলক যেন নেটভুবনে শোরগোল ফেলে দিল। এই সিনেমায় মহামায়া এবং নবদুর্গা অবতারে ধরা দেবেন বিধায়ক পাপিয়া অধিকারী। আর ছবির নামই যখন ‘নবদুর্গা’, তখন উমার নয়টি রূপ- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর অপার মহিমাও যে ছবিতে ফুটে উঠবে, তা বলাই বাহুল্য। তবে এই সিনেমায় দুর্গার নয়টি রূপেই পাপিয়াকে দেখা যাবে কিনা, তা স্পষ্ট নয়। বলাই বাহুল্য, স্পেশাল স্ক্রিনিংয়ের আগে সেই চমক ভাঙতে চাননি নির্মাতারা। পাপিয়া বলছেন, “নির্মাতারা সংস্কৃতি জানা কাউকে খুঁজছিলেন, কারণ সেভাষাতেই যেহেতু সংলাপ বলতে হবে। আমি প্রথমেই নাকচ করেছিলাম। তবে ওরা কাউকে না পেয়ে আবার আমাকে প্রস্তাব দেন, তখন আমি কাজটা করি। ৩২ সপ্তাহ চলেছে এই সিনেমা। সেই প্রেক্ষিতেই নন্দনে বিশেষ প্রদর্শনী রয়েছে।” 

Advertisement
নবরূপে, দূর্গা অবতারে পাপিয়া অধিকারী।

সত্যব্রতের পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপে তৈরি ‘নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা’। পাপিয়া অধিকারীর পাশাপাশি ছবিতে একঝাঁক শিল্পী অভিনয় করেছেন। তবে ঝলক উন্মোচনের পরই নেটবাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়ায় বিদ্ধ অভিনেত্রী। বিধায়ককে দুর্গারূপে দেখে একাংশের পেটে খিল ধরেছে! বিশেষ করে ছবির মেকিং, ট্রিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। কেউ বা পোস্টারে দেখানো অসুরদের আতশকাচে রেখে সমালোচনা শুরু করেছেন! ইতিবাচক হোক বা নেতিবাচক, সবমিলিয়ে চর্চার শিরোনামে পাপিয়ার দুর্গারূপ। ২৪ জুলাই, শুক্রবার দুপুর ২টোয় নন্দনে স্পেশাল স্ক্রিনিং রয়েছে এই ছবির।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.