Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Pankaj Tripathi

ঘুমের মধ্যেই সব শেষ, মা’কে হারিয়ে শোকবিহ্বল পঙ্কজ ত্রিপাঠী

বিহারের গোপালগঞ্জের বেলসান্দের পৈতৃক বাড়িতেই প্রয়াত অভিনেতার মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২০:২৩

options
link
ঘুমের মধ্যেই সব শেষ, মা’কে হারিয়ে শোকবিহ্বল পঙ্কজ ত্রিপাঠী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে হারিয়েছেন আগেই। এবার মাতৃহারা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ঘুমের মধ্য়ে মৃত্যু হয় তাঁর। বিহারের গোপালগঞ্জের বেলসান্দের পৈতৃক বাড়িতেই প্রয়াত হেমবন্তী দেবী। ৮৯ বছর বয়স হয়েছিল তাঁর। মায়ের মৃত্যুর সময় পৈতৃক বাড়িতেই ছিলেন অভিনেতা।

পরিবারের তরফে জানানো হয়েছে, “অভিনেতা মা গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে প্রয়াত হন। শনিবার তাঁর সৎকার করা হয়। তার আগে কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন। পঙ্কজ ত্রিপাঠি সেই সময় তাঁর পাশে ছিলেন। আমাদের সকলের কাছে আর্জি তাঁর আত্মার শান্তিকামনা করুন।”

Advertisement

বলে রাখা ভালো, গোপালগঞ্জেই বেড়ে উঠেছেন অভিনেতা। মাঝেমধ্যে তাঁর ছোটবেলার কথা বলতে শোনা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে। সেই সময় তাঁর গ্রাম, পরিবার বিশেষত বাবা-মায়ের কথা বলেছেন অভিনেতা। একেবারে ছোট থেকে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ শিখতে সাহায্য করেছেন মা। বলিপাড়ায় কাজের সুবাদে ব্যস্ততা তাঁর কম নয়। তবে তা সত্ত্বেও পরিবারের থেকে কখনও দূরে সরে যাননি অভিনেতা। বরং তিনি প্রকৃত অর্থে ‘ফ্যামিলি ম্যান’। জীবনে টাকাপয়সা, যশ-খ্যাতিই সব নয়! সরলতা, আত্মীয়তা বজায় রেখে মাটির কাছাকাছি বাস করেও যে সুখ-শান্তি পাওয়া যায়, সেটাই বারবার প্রমাণ করে দেন পঙ্কজ ত্রিপাঠী। তাই তো বিহারের গোপালগঞ্জের ভূমিপুত্রের বলিউডে নামডাক হলেও আজও পড়শিদের সঙ্গে বসে কখনও মাটির উনুনে লিট্টি-চোখা বানান, আবার কখনও বা গ্রামের বাড়ি গেলেই পড়শিদের সঙ্গে খোশমেজাজে আড্ডা দেন। সময় পেলেই মায়ের কাছে চলে আসতেন। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা। তাঁকে সোশাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.