Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Panchayat Season 5

ভোটে প্রধানের হারের পর ফুলেরায় নতুন ডামাডোল! ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে? ফাঁস পরিচালকের

'এবার ফুলেরায় উন্নয়ন হবেই', ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবার 'পঞ্চায়েত'-এর কোন টুইস্ট ফাঁস করলেন পরিচালক দীপক কুমার মিশ্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৪:৫৯

options
link
ভোটে প্রধানের হারের পর ফুলেরায় নতুন ডামাডোল! ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে? ফাঁস পরিচালকের zoom
'পঞ্চায়েত'-এর কোন টুইস্ট ফাঁস করলেন পরিচালক দীপক কুমার মিশ্র?
Advertisement

‘পঞ্চায়েত’ (Panchayat Season 5) দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর চারটি সিরিজে ছক্কা হাঁকানোর পর পঁচিশ সালে ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছিলেন সচিবজি জীতেন্দ্র কুমার। চতুর্থ মরশুমের গল্পের প্রেক্ষাপট ছিল ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন করে ‘বনরাকস’-এর চ্যালেঞ্জের মুখে পড়েন। পঞ্চায়েত ভোটে জিতে ভিলেন ‘ভূষণ’ এখন গ্রামের সুপারহিরো! অতঃপর পরবর্তী সিজনে প্রধানজি, সচিবজিরা কোন চ্যালেঞ্জের মুখে পড়বেন? তা দেখার অপেক্ষায় প্রায় চাতক পাখির দশা দর্শক-অনুরাগীদের। এবার ‘পঞ্চায়েত ৫’-এর বড়সড় টুইস্ট ফাঁস করলেন পরিচালক দীপক কুমার মিশ্র।

নির্বাচনী হারের পর সচিবজি, প্রধানজিদের সঙ্গে ভূষণের সমীকরণ কোন দিকে গড়াবে? কীভাবেই বা শুরু হবে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মরশুম? এহেন নানাবিধ কৌতূহল দানা বেঁধেছে দর্শকমনে। এমন আবহেই পরিচালক দীপক জানালেন, এবার কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি। কারণ প্রতিটি চরিত্রেই পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে প্রধানজির জীবন এক অপ্রত্যাশিত মোড় নিচ্ছে। কতদূর এগোল সিজন ফাইভের কাজ? দীপক জানিয়েছেন, “বর্তমানে সম্পাদনার কাজ চলছে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে সব ঠিক থাকলে অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ মুক্তি পেতে পারে ‘পঞ্চায়েত ৫’। দুরন্ত গতিতে কাজ করছে গোটা টিম।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Deepak Mishra shares Panchayat Season 5 updates and release date
‘পঞ্চায়েত ৫’-এর বড়সড় টুইস্ট ফাঁস করলেন পরিচালক দীপক কুমার মিশ্র।

ঠিক কোন প্রেক্ষাপটে এগোবে গল্প? এক বলিউড মাধ্যমের সাক্ষাৎকারে পরিচালকের মন্তব্য, পঞ্চায়েত নির্বাচন শেষ। প্রধান জি হেরে গিয়েছেন। এরপর প্রত্যেকটি চরিত্র কীভাবে নিজেদের জীবনে এগিয়ে যাবে এবং বাকি চরিত্রগুলোর মধ্যে তার কী কী প্রভাব পড়বে, নতুন সিজনের গল্প সেটাই ফুটিয়ে তুলবে। ভোটে হারের পর প্রধানজিকে গ্রামের মানুষজন কীভাবে দেখছেন? সেটাও থাকছে। টুইস্ট থাকছে সচিবজি ‘অভিষেক ত্রিপাঠি’ ওরফে জীতেন্দ্র কুমারের চরিত্রেও। রিঙ্কির সঙ্গে তাঁর প্রেম কি এগোবে? ‘পঞ্চায়েত ৫’-এ সেই গল্পও দেখতে পাবেন দর্শক। তাহলে কি পঞ্চম সিজনেই শেষ হচ্ছে এই জনপ্রিয় ওয়েব সিরিজ? প্রশ্ন শুনেই সাফ ‘না’ করলেন পরিচালক। অতঃপর পিকচার অভি বাকি হ্যায়…!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.