১৪ আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে বিপাকে একদল পাক অভিনেত্রী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। পাকিস্তানি অভিনেত্রীরা পাক পতাকা হাতে দেশের স্বাধীনতা উদযাপনে মেতেছিলেন। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। কিন্তু, কেন? ব্যাকগ্রাউন্ডে চলছিল আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ গানটি। যেটি পাকিস্তান বিরোধী একটি ছবি।
দুধ সাদা পোশাকে অভিনেত্রীদের স্বাধীনতা দিবস পালনের মাঝে গানটি পাকিস্তানি ইনফ্লুয়েন্সার দ্রেজাজ ওয়ারিসের নজর কেড়েছে। নিজের ভ্লগে ক্ষোভে ফেটে পড়ছেন দ্রেজাজ। নায়িকাদের সচেতনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, অভিনেত্রীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিশেষ করে তাঁরা যেহেতু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। দ্রেজাজের দাবি, এই ভিডিওটি ভারতীয় নাগরিকদের কাছে পাকিস্তানিদের উপহাসের কারণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় রীতিমতো ফুঁসেছেন দ্রেজাজ। সুর চড়িয়ে কড়া ভাষায় দ্রেজাজ বলেন, “এটা যে ছবির গান সেই ছবিটা পাকিস্তানবিরোধী ছিল। তাই এসব ঠিক নয়। আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অভিনেত্রী। এটা তো জানেন। আমাদের সবার কী হয়ে গেছে বলুন তো? মানে, আমাদের নিয়ে মজা হচ্ছে! ভারতীয়রাও মজা করবে। আমি ভারতীয় ভ্লগারদের রিল দেখেছি, তাঁরা তো আমাদের নিয়ে মজা করছে।”
নিজের মতামত স্পষ্ট করতে আর বিশদে বলেন, “এটা কি সত্যিই উপযুক্ত? পাকিস্তানের স্বাধীনতা দিবসে কয়েকজন অভিনেত্রী দেশের পতাকা হাতে ভারতীয় দেশাত্মবোধক গানের সঙ্গে উদযাপন করছেন। এটি যথাযথ কি না, সেই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বিষয়টি বলিউড বা ভারতীয় সংগীতের বিরুদ্ধে নয়। কিন্তু কিছু উপলক্ষের জাতীয় গুরুত্ব রয়েছে এবং সেগুলোর ক্ষেত্রে সাংস্কৃতিক সংবেদনশীলতা থাকা উচিত। স্বাধীনতা দিবসের নিজস্ব পরিচয়, আবেগ ও দেশাত্মবোধক গান রয়েছে। তাই সেই অনুযায়ী দেশীয় গান বেছে নেওয়া নিশ্চয়ই বিরাট কোনও প্রত্যাশা নয়।”
View this post on Instagram
পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রেজাজের সঙ্গে একমত হয়েছেন কেউ আবার অন্য দেশের দেশাত্মবোধক গান ব্যবহারে কোনও সমস্যা নেই বলেই দাবি করেছেন। একজন লিখেছেন, ‘ওয়াতন নিয়ে গান যে কোনও দেশের হতে পারে।’ আরেকজনের মন্তব্য, ‘তাতে কী হয়েছে? শিল্পের কোনও সীমা নেই। সবটাই অনুভূতির ব্যাপার।’ অপর এক নেটিজেনের কথায়, ‘এটা তো শুধু একটি ওয়াতন নিয়ে গান। এতে হিন্দুস্তান বলা হয়নি।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর
-
হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
অঙ্কিতার পর সোহিনীকে ‘হেনস্তা’? বিস্ফোরক অভিযোগে দেবালয় বললেন ‘অনেক ক্ষতি…’
-
‘আয়ুষ্মান ভারতে’ বিনামূল্যে লিগামেন্ট অপারেশন কৃষ্ণনগরে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রোগীর