সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ওজি ওসবর্ন। মঙ্গলবার ব্রিটেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন পারকিনসনের মতো শারীরিক সমস্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তাঁর মৃত্যুতে পরিবারের তরফে এক শোকবার্তায় জানানো হয়, ‘আজ সকালে আমাদের প্রিয় ওজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছিলেন আমাদের ভালোবাসার মানুষ। আমাদের সবকিছুই তাঁকে ঘিরে ছিল। আপনারা তাঁর আত্মার শান্তি কামনা করবেন ও আমাদের এই শোকের আবহে আমাদের পাশে থাকবেন।’ মাত্র তিন সপ্তাহ আগেই ওজি ওসবর্ন মঞ্চে উঠেছিলেন সহযোদ্ধাদের সঙ্গে। অসুস্থ শরীরেই মঞ্চ মাতিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর কন্ঠে ছিল বরাবরের মতো দৃপ্তি। ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের প্রধান গায়ক ছিলেন ওজি।
নানা শারীরিক সমস্যা তাঁকে থামিয়ে দিতে চেয়েছে বারবার। কিন্তু সমস্ত শারীরিক সমস্যাকে জয় করে তিনি বারবার ফিরে এসেছেন মঞ্চে, গান ও সুরের সঙ্গে। ২০২২ সালে মেরুদণ্ডে একটি বড় অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হলে তিনি ফের মঞ্চে ফেরেন। ২০২৩ সালে শেষমেশ মঞ্চ থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে তারপরেও তিনি থেমে থাকেননি। জীবনের শেষ দিনগুলোতে আবারও তিনি ফিরেছিলেন মঞ্চে। তাঁর হাত ধরে মেটাল ঘরানায় এক নবজাগরণ হয়েছিল। পাঁচবার গ্র্যামি জয়ী শিল্পী ওজি ওসবর্ন শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না। তিনি ছিলেন আন্দোলনের মুখ। তাঁর গানেও ফুটে উঠত বিদ্রোহ।
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?