Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Orry

সোশাল মিডিয়ায় ঝড় তুলে এবার সিনেমার পর্দায় ওরি!

ওরির পোস্ট দেখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলেবরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪, ২০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪, ২০:৪৭

options
link
সোশাল মিডিয়ায় ঝড় তুলে এবার সিনেমার পর্দায় ওরি! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের পার্টি হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যাতে তাঁকে দেখা যায় না। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর থেকে সলমন খান, সবার প্রিয় ওরহান আত্রামানি বা ওরি। সোশাল মিডিয়াতেও দারুণ হিট ওরি। সেই ওরিকেই এবার দেখা যাবে সিনেমার পর্দায়!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি জনপ্রিয় মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআরের তরফ থেকে সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ফাঁকা সিনেমা হলে দাঁড়িয়ে রয়েছেন ওরি। আর পর্দাতেও দেখা যাচ্ছে তাঁকে। ওরি অবশ্য ব্যাপারটি স্পষ্ট করেননি। তবে তাঁর জীবনে যে নতুন কিছু ঘটতে চলেছে, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]

ওরির এই ছবি দেখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলেবরা।

ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতেও কৌতূহল প্রচুর। হেন কোনও তারকা নেই যাঁর কাঁধে হাত দিয়ে তিনি ছবি তোলেন না। বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যায় ওরিকে। আবার তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। এহেন ওরি এসেছিলেন ‘বিগ বস ১৭’র (Bigg Boss 17) মঞ্চে এসে জানিয়ে ছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Orhan Awatramani (@orry)

ইনস্টাগ্রামে ওরির ১১ লক্ষের বেশি ফলোয়ার। কিছুদিন আগে আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছিল। সেই প্রোফাইলে লেখা ছিল রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। শোনা গিয়েছে, ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে।এদিকে এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানিয়েছিলেন জীবনের স্কুল থেকে তাঁর শিক্ষা। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন ওরি। এখন তো তাঁর এয়ারপোর্ট লুকেরও বেশ চাহিদা রয়েছে। প্রত্যেক জায়গাতেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ওরি। নিজের এই খ্যাতি বেশ উপভোগ করেন তিনি।

[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.