সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি সেলেবদের পাশাপাশি আম্বানিদের বিয়েতে নজর কেড়েছেন টলিউডের যশ-নুসরত। ঝলমলে পোশাকে মুম্বইয়ের পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। আর এবার ভাইরাল আম্বানিদের বিয়েতে নুসরত-যশের আদুরে ছবি। যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, নিজে হাতে যশকে খাইয়ে দিচ্ছেন নুসরত। তারকা জুটির এমন আদুরে ছবি থেকে নেটিজেনরা কিন্তু একেবারেই আপ্লুত। অনুরাগীরা বলছে, আম্বানিদের বিয়েতে নুসরত ও যশের প্রেম জমে কুলফি।
অনন্ত-রাধিকার তিন দিন ব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারার অনুভূতি যে আলাদা হতই, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রিসেপশনের অনুষ্ঠানে বাংলার সিনেদুনিয়ার তারকাদেরও ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে। আম্বানিদের প্রীতিভোজ অনুষ্ঠান থেকে ফিরে উচ্ছ্বসিত যশ-নুসরত। এদিনের অনুষ্ঠানের জন্য অভিনেত্রী পরেছিলেন ফ্যাশন ডিজাইনার এষা শেট্টি তিরানির পোশাক। অন্যদিকে কোমল অ্যান্ড রাতুল সুদ লেবেলের নীল শেরওয়ানিতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। জুটিকে দেখে ফটোশিকারিরাও সেই ছবি লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। এককথায় যশ-নুসরতের জন্য রবিবারের রাতটা স্মরণীয় হয়ে রইল।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘মুছে ফেলছি স্মৃতি…’, সোহিনী-শোভনের বিয়ের আগে পোস্ট রণজয়ের, স্বস্তিকা কী লিখলেন?]
অনুষ্ঠানে যোগ দিয়ে আম্বানিদের আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরত। টলিউড জুটি বলছেন, “অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা খুব খুশি। অসংখ্য ধন্যবাদ আম্বানি পরিবারকে এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য।” তবে যশ-নুসরতকে আম্বানিদের অনুষ্ঠানে যোগ দিতে দেখে নেটপাড়ার একাংশ কিন্তু আবার ঠোঁট বেঁকিয়েছেন! কারও কটাক্ষ, ‘আপনারাও আমন্ত্রিত?’ তবে একাংশ আবার যশ-নুসরতের লুকের প্রশংসাও করেছেন।
[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]
সর্বশেষ খবর
-
সেবা ও সচেতনতায় অনন্য নজির, ১৬৭তম আয়কর দিবসের প্রাক্কালে সেজে উঠল রহড়া
-
‘কলকাতার দরজা চিরকাল খোলা থাকুক ওঁর জন্য’, তসলিমার নির্বাসন ‘শাপমুক্তি’তে আবেগপ্রবণ চূর্ণী
-
কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হচ্ছেন? গুজব উড়িয়ে শমীক বললেন, ‘উৎসব জনগণের হাতেই থাকুক’
-
মায়ের দেখা ছেলে পছন্দ নয়, বিয়ে রুখতে নেড়া হলেন তরুণী! ভাইরাল ভিডিও দেখে থ নেটদুনিয়া
-
নিজে অনশন করেন ২৬ দিন, এবার যন্তরমন্তরে ১৭ দিন অনশনরত ওয়াংচুকের সঙ্গে কথা মমতার