সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাকিব খান (Shakib Khan) যদি হন ঢালিউডের ভাইজান তো, নুসরত হলেন টলিউডের নয়নমণি। আর এই দুজন যদি একফ্রেমে আসেন তাহলে? তাহলে যেটা ঘটবে, তার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। কেননা, মুম্বইয়ে সেই ঝড়ের প্রস্তুতি শুরু।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। শাকিব খানের তুফান ছবিতে ঝড় তোলেন এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি-শাকিব জুটি রীতিমতো ঝড় তুলেছিল দুই বাংলায়। উপরি পাওনা দুষ্টু কোকিল ও উরা ধুরা আইটেম গান। সেই সাফল্যকে সঙ্গে নিয়ে এবার মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। শাকিবের সঙ্গে এই ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে টলি সুন্দরীকে।
View this post on Instagram
নুসরত জানিয়েছেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাইছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’
প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন দুজন। ছবিটি বাংলাদেশের বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ছবির মুম্বইয়ের সেটে কিছুদিন আগেই মহেশ ভাট এসেছিলেন। বাংলাদেশি সিনেমা নিয়ে নাকি শাকিবের সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁর কথা হয় শাকিবের সঙ্গে। কয়েকদিন আগে এই ছবির শুটিংয়ে গুরুতর আহত হন শাকিব।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর