বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ২০২৬-কে ঘিরে ফুলবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ ঊর্ধমুখী। একইসঙ্গে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ঘিরে বিনোদন জগতের প্রস্তুতিও একেবারে তুঙ্গে। বিশ্ব ফুটবলের মহারণে এবার বিনোদনের ডবল ধামাকা। ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে মুখিয়ে থাকে আবালবৃদ্ধবনিতা। আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে আগুন ধরাতে ফিরছেন পপ সম্রাজ্ঞী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’র সেই নস্ট্যালজিয়া উসকে নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে এবার পরিবেশন করবেন বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’। আর এই মেগা ইভেন্টই এখন তেরো থেকে তিরাশির পাখির চোখ!
চলতি মরশুমের বিশ্বকাপে বিনোদনে কোনও খামতি রাখতে চাইছেন না আয়োজকরা। তাই শাকিরা ম্যাজিক ছাড়াও ‘ফিফা’র আসর জমাতে মঞ্চে থাকছেন বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি। মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন অর্থাৎ ১২ জুন কানাডা এবং আমেরিকাতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন টরন্টোর মঞ্চ মাতাতে থাকছেন গ্ল্যামারাস ডিভা নোরা ফতেহি। তাঁর সৌষ্ঠব কোমরের ঝলকানি আর ধুরন্ধর পারফরম্যান্সে যে ফুটবল আর বিনোদন মিলেমিশে একাকার হয়ে যাবে তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:

এছাড়াও বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত গায়ক মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট। একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামে পপ গানের মায়াজাল বুনবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং পপুলার র্যাপার ফিউচার। অনলাইনে প্রকাশিত একটি ছোট্ট টিজারে বিশ্বখ্যাত শিল্পীদের উপস্থিতিতে ভক্তদের আগ্রহ আরও একটু উসকে গেছে বই কী। ফুলবল বিশ্বকাপের মঞ্চে আন্তর্জাতিক স্তরের তারকাখচিত জমকালো অনুষ্ঠান দেখা যাবে সেটা বোধয় কেউ আশা করেনি।
View this post on Instagram

শোনা যাচ্ছে, ‘সির সির’ নামক একটি গানে ঝড় তুলতে প্রস্তুত নোরা। আগামী ৮ জুন গান মুক্তির পর নোরার আন্তর্জাতিক কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সে কথা বলাই বাহুল্য। গানটি প্রকাশের আগেই ‘ফিফা’র তরফে এই গানে কারা পারফর্ম করছেন সেই শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নোরার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক স্তরের খ্যাতনমা শিল্পীরা। বিশ্বকাপের মঞ্চে গুটিকয়েক ভারতীয় বংশোদ্ভূত শিল্পীর প্রতীক হিসেবে বিশেষভাবে নজর কেড়েছেন নোরা ফতেহি। গানটি অফিসিয়াল বিশ্বকাপ অ্যালবামে অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফরাক্কায় হেরোইন ল্যাব! ৪ মহিলা-সহ ৭ গ্রেপ্তার, পলাতক বিহারের মূল পাণ্ডা
-
গেটের বাইরে ক্রদ্ধ জনতা, ভিতরে কান ধরে হাউহাউ করে কাঁদছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান
-
সই জাল কাণ্ডে তৃণমূলের মামলা শুনলই না হাই কোর্ট, সরলেন খোদ বিচারপতি
-
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ