‘সরকে চুনর তেরি সরকে’ গান বিতর্ক যেন কিছুতেই থামছে না। সঞ্জয় দত্তের পর এবার জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিলেন ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি। ‘কেডি: দ্য ডেভিল’ এই গানে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব হয়েছিল সমালোচকদের একাংশ। একইসঙ্গে হট অ্যান্ড বোল্ড ডিভা নোরা ফতেহির শরীরী বিভঙ্গ নিয়েও কাটাছেঁড়া করতে ‘সুপার অ্যাকটিভ’নীতিপুলিশ। চটুল গানের তালে সঞ্জয়-নোরার উদ্দাম নাচ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই মামলাতেই কমিশনের তরফে চিঠি পেয়েছিলেন নোরা সহ ছবির কলাকুশলীরা। চিঠিতে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা আগেই করেছেন সঞ্জয়, এবার কমিশনের কাছে লিখিতভাবে ক্ষমাপ্রার্থী নোরাও।

আরও পড়ুন:
শুধু তাই নয়, সঞ্জয়ের পথেই হেঁটে তিনিও ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে নোরার সংযোজন, “আমি কমিশনের কাছে আমার ক্ষমাপ্রার্থনা জমা দিয়েছি। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। একজন শিল্পী হিসেবে আমাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমি কয়েকজন অনাথ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
কন্নড় সিনেমার ওই ‘যৌন ইঙ্গিতমূলক’আইটেম নম্বর নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সংসদে। সেখানেই তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চটুল গানটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন। আগেই নির্মাতাদের নোটিস ধরিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। তারপর ‘সারকে চুনার’ গানের দৃশ্যে যৌন ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গির জন্য নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকেও তলব করা হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিয়ে মামলার শুনানি চলাকালীন ক্ষমা প্রার্থনা করেন এবং সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার খরচ বহনের প্রতিশ্রুতি দেন। সেদিন এই মামলায় অভিযুক্ত নোরা ফতেহি হাজিরা দিতে পরেননি। আগেই জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে উপস্থিত থাকা সম্ভব হবে না। তাই বিকল্প তারিখের জন্য আবেদন করেন।

এই গান মুক্তির পর শ্রোতামহলের একাংশের অভিযোগ, ‘সারকে চুনার তেরি সারকে’ গানের লিরিকস অশ্লীল-চটুল শব্দে ঠাসা। কন্নড় সিনেমার ওই ‘যৌন ইঙ্গিতমূলক’আইটেম নম্বর নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সংসদে। সেখানেই তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চটুল গানটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন। আগেই নির্মাতাদের নোটিস ধরিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। তারপর ‘সারকে চুনার’ গানের দৃশ্যে যৌন ইঙ্গিতমূলক অঙ্গভঙ্গির জন্য নোরা ফতেহি এবং সঞ্জয় দত্তকেও তলব করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা