Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Zubeen Garg

সুরসম্রাটকে বিনম্র শ্রদ্ধা, জুবিনের স্মৃতি আগলে প্রয়াত গায়কের নামে নতুন ফুলের নামকরণ

এবার প্রয়াত গায়ক জুবিন গর্গের স্মৃতিতে বিরল প্রজাতির ফুলের নামকরণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৮:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৮:০২

options
link
সুরসম্রাটকে বিনম্র শ্রদ্ধা, জুবিনের স্মৃতি আগলে প্রয়াত গায়কের নামে নতুন ফুলের নামকরণ zoom
Advertisement

অসমের ভূমিপুত্র জুবিন গর্গের আকস্মিক মৃত্যুশোক আছড়ে পড়েছিল কাশ্মীর টু কন্যাকুমারী। তাঁর স্মৃতি আগলে অসমের মানস জাতীয় উদ্যানে একটি ফুলগাছের নামকরণ করা হয়েছিল। গত মার্চ মাসে এক বিরল প্রজাতির প্রজাপতির নামকরণও করা হয় প্রয়াত গায়ক জুবিনের নামেই। যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘ইউথালিয়া জুবিন গর্গ’। মাত্র চারমাসের ব্যবধানে আরও একবার গায়ক জুবিনকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বৈচিত্রময় উত্তরপূর্ব ভারতের ভাণ্ডারে নয়া সংযোজন। শিলংয়ে দেখা মিলেছে আদা পরিবারের এক নতুন প্রজাতির লিলি ফুলের। যার নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিন গার্জিয়ানাম’। কিংবদন্তি শিল্পীর সম্মানেই এই নামকরণ তা বলাই বাহুল্য। ‘বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র গবেষকরা এই নতুন প্রজাতির ফুলটিকে শনাক্ত করেছেন।

Advertisement
প্রয়াত গায়কের নামে ফুলের নামকরণ

ইস্টার্ন রিজিওনাল সেন্টারের গবেষকরা দীর্ঘদিন ধরেই এই অজানা ফুল নিয়ে গবেষণা করছিলেন। অবশেষে তাঁরা নিশ্চিত হন, এটি আদা পরিবারের সম্পূর্ণ নতুন প্রজাতির একটি ফুল। তবে এই ফুলের মূল উৎসের কোনও নথি বা তথ্য পর্যন্ত গবেষকরা পৌঁছাতে পারেননি। তাঁদের মতে, এই নতুন প্রজাতির ফুলের বিশেষত্ব এটি ঘিয়ে রঙের, পরাগধানীর রং হলুদ আর ফুলের বৃন্ত রোমযুক্ত।

জুবিন গর্গের সুরো সফর স্মৃতিতে অম্লান। গায়ককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন পদক্ষেপ করেছে অসম সরকার। অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়ে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে সদ্যোজাত এক হস্তিশাবকের নামকরণও করা হয়েছিল জুবিনের গান ‘মায়াবিনী’র নামে। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর সঙ্গীতের নেপথ্যে গল্প বুনেছেন পরিচালক শ্রী প্রীতম।

Guwahati Court Orders To Be Freezed Zubeen Garg Manager Bank Accounts
জুবিনকে সম্মান

স্বনামধন্য গায়ককে নিয়ে ছবি বানাচ্ছেন, তাঁর ভাবনায় তৈরি হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’। গত ২৭ জুন শনিবার সন্ধ্যায় অসমে জুবিনের স্ত্রী গরিমার হাতে হবে হবে সিনেমার পোস্টার উদ্বোধনী অনুষ্ঠান। এক সংগ্রামী গায়কের জীবনের গল্পই ফুটে উঠবে ‘লাভ ইউ জুবিন দা’-তে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.