দীর্ঘ পঁচিশ বছরের সম্পর্কে ছন্দপতন ঘটেছে অনেক আগেই। যদিও তা প্রকাশ্যে এসেছে বলা যায় শুক্রবার। ঘর ভাঙছে অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের। ইতিমধ্যেই চেঙ্গালপাট্টু পরিবার আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি। সেই অভিযোগেই উঠে এসেছে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পরকীয়ার মতো বিষয়। কিন্তু কে সেই অভিনেত্রী? এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সকলের মনে। আর এসবের মাঝেই নেটিজেনরা নেটপাড়া ঘেঁটে বের করেছে দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন ছবি। আর তা কেউ নন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
জানা যাচ্ছে, অভিনেত্রী তৃষার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সাল থেকে সেই সম্পর্ক চলছে। একসময়ের দক্ষিণী বিনোদুনিয়ার হিট জুটি তৃষা-বিজয়। ২০০৪ সালে ‘ঘিল্লি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন তাঁরা। এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয়ও করেন। ২০০৮ সালে তাঁদের শেষ দেখা গিয়েছিল জুটি হিসেবে পর্দায়। তারপর দীর্ঘ বেশ অনেক বছর তাঁদের একসঙ্গে পর্দায় দেখা মেলেনি। ২০২৩ সালে ফের ‘লিও’ ছবির হাত ধরে পর্দায় ফেরে পছন্দের সেই জুটি। তবে ‘ঘিল্লি’ ছবির সময় থেকেই তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল। যদিও তাতে জল ঢালেন বিজয় ও তৃষা। তবে তা যে এমন ব্যুমেরাং হয়ে ফিরে আসবে কে তা জানত? নেটপাড়ায় ইতিমধ্যেই তৃষা ও বিজয়ের একসঙ্গে সময় কাটানোর নানা ভিডিও ভাইরাল। ‘কোয়ালিটি টাইম’ কাটাতেই দেখা গিয়েছে সেই ছবি ও ভিডিওতে। এখানেই শেষ নয়, ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে একসঙ্গে গোয়ায় সময় কাটিয়েছেন তাঁরা। আর সেখান থেকেই নেটপাড়া প্রশ্ন তুলেছে, ‘তাহলে কি তৃষাই এই বিচ্ছেদের কারণ?’
আরও পড়ুন:
Is this the reason…??🤔🤔 pic.twitter.com/nUeOYN7skZ
— LAFDE_Baaz (@Lafdebaaz99) February 27, 2026
নেটপাড়ায় ইতিমধ্যেই তৃষা ও বিজয়ের একসঙ্গে সময় কাটানোর নানা ভিডিও ভাইরাল। ‘কোয়ালিটি টাইম’ কাটাতেই দেখা গিয়েছে সেই ছবি ও ভিডিওতে। এখানেই শেষ নয়, ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে একসঙ্গে গোয়ায় সময় কাটিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিবাহবিচ্ছেদের আবেদনে বিজয়ের বিরুদ্ধে সঙ্গীতা বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রতারণা ও মানসিক নির্যাতনের মতো অভিযোগ উল্লেখ করা হয়েছে এই বিবাহ বিচ্ছেদের মামলায়। বর্তমানে সঙ্গীতা ও বিজয়ের এই মামলা জেলা আদালতে বিচারাধীন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ পঁচিশ বছরের বেশি দাম্পত্যজীবনে তাঁদের রয়েছে দুই সন্তান। হিন্দু ও খ্রিষ্টান দুই রীতি মেনেই বিয়ে সেরেছিলেন তাঁরা। এখন সেই সম্পর্কেই হয়েছে অবনতি। বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতি। যদিও বিজয়ের তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য শোনা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার
-
দেশ বিশ্বকাপ খেললেও বঞ্চিত সমর্থকরা, ইরানিদের টিকিট বাতিল করল ফিফা!
-
তোলাবাজি, মারধর, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! এবার গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী
-
অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কবে আসবে মৌসুমি?
-
বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ, জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট