পঁচিশ সালে বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে কৌতুকভিডিও করায় ‘সুপ্রিম’ তোপের মুখে পড়েছিলেন সময় রায়না। তাঁর শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এই মা-বাবাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। তবে শত বিতর্ক সত্ত্বেও ‘কমেডির নামে ভাঁড়ামি বন্ধ করেননি’ সময় রায়না! এমনটাই মত নেটভুবনের। এবার অমিতাভ বচ্চনকে বেনজির আক্রমণ শানিয়ে ফের বিতর্কের শিরোনামে নাম লেখালেন কৌতুকশিল্পী।
“আমার মনে হয়েছিল অমিতাভজিকে জিজ্ঞেস করি- আপনি তো এতবছর ধরে পোলিওর বিজ্ঞাপন করছেন, তবুও ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না!”
আরও পড়ুন:
সম্প্রতি এক কমেডি শোয়ে ভারতীয় সিনেদুনিয়ার অন্যতম মহীরুহ অমিতাভ বচ্চনকে নিয়ে নিম্নরুচির রসিকতায় মাতেন সময় রায়না। কীরকম? পঁচিশ সালে একবার শাহেনশা সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে যোগ দিয়েছিলেন তিনি। সেই শোয়ে প্রবীণ অভিনেতার সঙ্গে কথোপকথনের সময় কী কী মিথ্যে কথা বলেছিলেন এবং কী ধরনের কুরুচিকর চিন্তাভাবনা তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছিল, অনুষ্ঠানে সেকথাই তুলে ধরেন কৌতুকশিল্পী। এমনকী নিজের প্রয়াত দিদাকে নিয়ে মিথ্যে বলতেও তাঁর রুচিতে বাঁধেনি! ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিযোগীর আসনে বসে বিগ বিকে বলেছিলেন, “স্যর, আমার দিদা আপনার খুব বড় ভক্ত।” অথচ, সাক্ষাৎকারে সময় রায়না জানান, “আমার দিদা আসলে সাত বছর আগেই গত হয়েছেন। কিন্তু আমি সেদিন অমিতাভজিকে মিথ্যে কথা বলি।” কিন্তু কেন মিথ্যের আশ্রয় নিতে হল তাঁকে? এপ্রসঙ্গে সময় রায়নার উত্তর আরও হতবাক দিতে পারে!

কৌতুকশিল্পী বলেন, “আসলে সব জায়গায় বাঁদরামি করতে করতে আমি ভাবলাম, কোথাও একটা ভদ্র-সভ্য ভাবমূর্তি তৈরি করি। দর্শক অন্তত আমাকে বহুমুখী প্রতিভার অধিকারী বলবে। আসলে ওই শোয়ে গিয়ে আমার নানান ধরনের উলটো পালটা চিন্তাও মাথায় এসেছিল। এই যেমন আমার মনে হয়েছিল অমিতাভজিকে জিজ্ঞেস করি- আপনি তো এতবছর ধরে পোলিওর বিজ্ঞাপন করছেন, তবুও ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না!” যদিও শোয়ে সেকথা বলার সাহস পাননি সময় রায়না, তবে এবার এক সাক্ষাৎকারে সেসব অতীত কথন আউড়ে বিতর্কের শিরোনামে নাম লেখালেন কৌতুকশিল্পী।
ইউটিউবারের নিম্নরুচির মন-মানসিকতায় নেটপাড়ার প্রশ্ন, ‘ধৃষ্টতা দেখে অবাক হতে হয়, আপনিও আমিতাভের সঙ্গে অভিষেক বচ্চনের কেরিয়ার নিয়ে রসিকতা করবেন!’ কেউ বা আবার সরাসরি প্রশ্ন ছুড়লেন, ‘আপনার নিজের সেই যোগ্যতা আছে?’ এহেন নানা কটাক্ষবাণে বিদ্ধ সময় রায়না।
আসলে কেরিয়ার গ্রাফ নিয়ে বরাবরই সমালোচিত হতে হয়েছে অভিষেক বচ্চনকে। ২০০০ সালে জেপি দত্তার হাত ধরে ‘রিফিউজি’ সিনেমার সুবাদে বলিউডে শিকে ছেঁড়েন অভিষেক বচ্চন। সেই ছবি বক্স অফিসে খুব একটা শোরগোল না ফেললেও সিনেসমালোচকদের কলমে প্রশংসিত হয়েছিল। এরপর বিগত দেড় দশকে অভিনেতা হিসেবে একাধিকবার ভিন্ন চরিত্রে ‘এক্সপেরিমেন্টে’র পথে হেঁটেছেন অভিষেক বচ্চন। তবে বক্স অফিস নম্বরের ক্ষেত্রে তা খুব একটা ফলপ্রসূ যেমন হয়নি, তেমনই ‘নায়ক’ জুনিয়র বচ্চনের কেরিয়ারে ‘ফ্লপ’ তকমাও শুনতে হয়েছে। বারংবার বাবা অমিতাভ বচ্চনের ‘স্টারডমে’র সঙ্গে তুলনা টানা হয়েছে। এবার সেপ্রসঙ্গেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে সময় রায়না। ইউটিউবারের নিম্নরুচির মন-মানসিকতায় নেটপাড়ার প্রশ্ন, ‘ধৃষ্টতা দেখে অবাক হতে হয়, আপনিও আমিতাভের সঙ্গে অভিষেক বচ্চনের কেরিয়ার নিয়ে রসিকতা করবেন!’ কেউ বা আবার সরাসরি প্রশ্ন ছুড়লেন, ‘আপনার নিজের সেই যোগ্যতা আছে?’ এহেন নানা কটাক্ষবাণে বিদ্ধ সময় রায়না।
Samay Raina roasting amitabh bachchan, don’t miss 0:21 sec 😂🔥 pic.twitter.com/f9RUXp1mr3
— Aditya. (@Adityaverce) April 7, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়