Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

কানের মঞ্চে আমল পাননি আলিয়া! পুত্রবধূ ট্রোলের শিকার হতেই কী করলেন নীতু?

সিনেপাড়ার ফাসফাস, হলিউডি পাপারাজ্জিরা নাকি লাল গালিচায় আলিয়াকে দেখে তেমন আমলই দেননি! ট্রোলের মাঝেই পুত্রবধূর প্রশংসায় শাশুড়ি মা নীতু কাপুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:৫৮

options
link
কানের মঞ্চে আমল পাননি আলিয়া! পুত্রবধূ ট্রোলের শিকার হতেই কী করলেন নীতু? zoom
আলিয়ায় মুগ্ধ নীতু

৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে নিত্যদিন ফ্যাশনিস্তা অবতারে নেটভুবনের ঘুম ওড়াচ্ছেন বলি ডিভা আলিয়া ভাট। কখনও প্যাস্টেল শেডের গাউনে প্রিন্সেস অবতারে ধরা দিয়েছেন তো কখনও বা আবার ক্রিম রঙের কাঁধখোলা লং গাউনে মোহময়ী অবতারে কানের লাল গালিচায় দ্যুতি ছড়াচ্ছেন। দ্বিতীয়বার কানের মঞ্চে আলিয়ার উপস্থিতি, লুকের স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা। তবুও সমালোচনা যেন পিছু ছাড়েনি আলিয়া ভাটের। সিনেপাড়ার ফাসফাস, হলিউডি পাপারাজ্জিরা নাকি লাল গালিচায় আলিয়াকে দেখে তেমন আমলই দেননি! যদিও অভিনেত্রীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রোলের মাঝেই পুত্রবধূর প্রশংসায় শাশুড়ি মা নীতু কাপুর।

ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়ার কান লুকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পারফেকশন’। কানের লাল গালিচায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলিয়াকে আমল দেয়নি, এই চর্চায় যখন মগ্ন নেটভুবন তখন ইন্ডাস্ট্রির সতীর্থর পাশে দাঁড়িয়েছেন অ্যালি গোনি ও রাহুল বৈদ্য। সমালোচকদের উদ্দেশ্যে ইনস্টা স্টোরিতে রাহুল লিখেছেন, ‘যাঁদের নিজেদের কোনো যোগ্যতা নেই তাঁরাই রাতারাতি ফ্যাশন ক্রিটিক, কানের বিশ্লেষক হয়ে উঠেছেন। আলিয়া তো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে উপস্থাপন করছেন। আত্মবিশ্বাসের সঙ্গে ওঁর উপস্থিতি সত্যিই অসাধারণ। সবসময় আওয়াজ তুলে নিজের মূল্যবোধ প্রমাণ করা যায়ট না।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও যোগ করেছেন, ‘প্রকৃত তারকারা কখনও কারও অ্যাটেনশন ভিক্ষা করে না, সেটা অর্জন করে নেয়। কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য় করে সাময়িক আনন্দ বা সাফল্য পাওয়া যায়, সেটা কখনই দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বমঞ্চে ভারতীয়দের নিন্দা না করে তাঁদের সাফল্য উদযাপন করা উচিত।’

আলিয়ার প্রশংসায় প্রিয়জনেরা

আলিয়াকে সমাজমাধ্যমে কটাক্ষে সরব অ্যালি গোনি। দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন তখন তাঁকে ঘিরেই সমালোচনা! আলিয়া ভাট এমন এক জায়গায় পৌঁছেছেন যেটা অনেকেই শুধু স্বপ্ন দেখেন। কান চলচ্চিত্র উৎসবে তিনি যেভাবে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। উপহাস না করে, আমাদের উচিত এমন মানুষদের সম্মান ও সমর্থন করা, যারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছেন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.