Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Ram Mandir Donation Theft Case

‘রাম মন্দিরে চুরি ছোটখাটো ঘটনা’, অনুপমের মন্তব্যে বিতর্ক, ‘জোকার’ কটাক্ষ নাসিরুদ্দিন শাহের!

সম্প্রতি 'শ্রী রাম ভূমি' সিনেমার শুটিংয়ের জন্য অযোধ্যা পাড়ি দিয়েছিলেন অনুপম। সেখানে রাম মন্দিরে পুজো দিয়েই ছবির কাজ শুরু করেন। কিন্তু এরপরই রামলালার মন্দিরে চুরির ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েন প্রবীণ অভিনেতা। অনুপমকে আক্রমণ শানিয়ে কী মন্তব্য নাসিরুদ্দিনের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৭:২০

options
link
‘রাম মন্দিরে চুরি ছোটখাটো ঘটনা’, অনুপমের মন্তব্যে বিতর্ক, ‘জোকার’ কটাক্ষ নাসিরুদ্দিন শাহের! zoom
অনুপম খেরকে 'জোকার' কটাক্ষ নাসিরুদ্দিন শাহের!
Advertisement

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় দিন কয়েক ধরেই সরগরম রাজনৈতিকমহল। সংশ্লিষ্ট ইস্যুতে গেরুয়া শিবিরকে তোপ দেগেছে কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি। শুধু তাই নয়, সনাতন ধর্মের প্রতি দায়বদ্ধতা, বিশ্বাস নিয়েও প্রশ্ন ছুড়েছে। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে ঘৃতাহুতি করেছে বিজেপি সমর্থক ও সনাতন ধর্মে বিশ্বাসী অভিনেতা অনুপম খেরের বাক্যবাণ! এমন আবহেই চর্চায় নাসিরুদ্দিন শাহের কটুক্তি।

অনুপম খেরের মন্তব্য যখন ওয়াকিবহালমহলের আতশকাচে, তখন নাসিরুদ্দিন শাহের কটাক্ষবাণ যেন সেই বিতর্কযজ্ঞে নতুন করে ঘৃতাহূতি করল!

সম্প্রতি ‘শ্রী রাম ভূমি’ সিনেমার শুটিংয়ের জন্য অযোধ্যা পাড়ি দিয়েছিলেন অনুপম। সেখানে রাম মন্দিরে পুজো দিয়েই ছবির কাজ শুরু করেন। কিন্তু এরপরই রামলালার মন্দিরে চুরির ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েন প্রবীণ অভিনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা উচিত।” শুধু তাই নয়। আরও একধাপ এগিয়ে রাম মন্দিরের অনুদান চুরির ঘটনার সঙ্গে মুঘল আমলের অত্যাচারের তুলনা টেনে ‘ছোটখাটো’ বলে অভিহিত করেন তিনি। আর অনুপম খেরের এহেন মন্তব্য নিয়েই উত্তরপ্রদেশের রাজ্য-রাজনীতি সরগরম! কটাক্ষ ধেয়ে এসেছে সমাজবাদী পার্টির নেতা-সাংসদ অখিলেশ যাদবের তরফেও। অনুপম খেরের মন্তব্য যখন ওয়াকিবহালমহলের আতশকাচে, তখন নাসিরুদ্দিন শাহের কটাক্ষবাণ যেন সেই বিতর্কযজ্ঞে নতুন করে ঘৃতাহূতি করল! 

Advertisement
Naseeruddin Shah called Anupam Kher a clown, Video resurfaces amid Ram Temple row
অনুপম খেরকে ‘জোকার’ কটাক্ষ নাসিরুদ্দিন শাহের!

“ওঁকে অত গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। ও একটা জোকার। এনএসডি এবং পুণে এফটিআইআইতে সমসাময়িক অনেকেই ওঁর তোষামোদকারী…” 

নাসিরুদ্দিন শাহের মন্তব্য, “অনুপম খেরের মতো কেউ কেউ খুব বেশি সোচ্চার হন! ওঁকে অত গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। ও একটা জোকার। এনএসডি এবং পুণে এফটিআইআইতে সমসাময়িক অনেকেই ওঁর তোষামোদকারী স্বভাবের কথা জানেন। বলতেও পারবেন। এটা ওঁর রক্তে মিশে আছে। এর বাইরে অনুপম খের কিছু করতে পারেন না।” কুড়ি সালের এক সাক্ষাৎকারে বন্ধু-সহকর্মী অনুপম সম্পর্কে একথা বলেছিলেন নাসিরুদ্দিন। আর সেই ‘জোকার’ কটাক্ষই রাম মন্দিরে অনুদান চুরির আবহে ভাইরাল। সেসময়ে অনুপম খেরও অবশ্য পালটা দেন নাসিরুদ্দিনকে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এত কিছু অর্জন করা সত্ত্বেও আপনি পুরো জীবন হতাশায় কাটিয়েছেন। দিলীপ কুমার সাহেব, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান এবং বিরাট কোহলির সমালোচনা যদি আপনি করতে পারেন, তবে আমি নিশ্চিত যে আমি ঠিক পথেই রয়েছি। কেউই আপনার মন্তব্যকে পাত্তা দেয় না। কারণ আমরা সকলেই জানি, আপনি বছরের পর বছর ধরে যেসব নেশাজাতীয় দ্রব্য নিচ্ছেন, তার ফলে ঠিক-ভুল তফাৎ করার ক্ষমতা হারিয়েছেন।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.