Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Naga Chaitanya

ব্লাউজ ছাড়া শাড়ি, দক্ষিণী প্রথায় মঙ্গলস্নান নাগা-শোভিতার, ৫০ কোটিতে ‘ওয়েডিং ভিডিও’ বেচবেন?

'ওয়েডিং ভিডিও' বিক্রি নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৪, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৪, ১৪:১২

options
link
ব্লাউজ ছাড়া শাড়ি, দক্ষিণী প্রথায় মঙ্গলস্নান নাগা-শোভিতার, ৫০ কোটিতে ‘ওয়েডিং ভিডিও’ বেচবেন? zoom
ছবি- ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। তার প্রাক্কালেই ২৯ নভেম্বর, শুক্রবার হায়দরাবাদে সাতসকালে গায়ে হলুদ সারলেন নাগা-শোভিতা। ফাঁস হল দক্ষিণী রীতিতে তাঁদের মঙ্গলস্নানের ছবিও। একেবারে ঘনিষ্ঠদের উপস্থিতিতেই এই দুই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী ৪ তারিখ হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে সেজে উঠবে নাগা-শোভিতার বিয়ের আসর।

এই দুই অনুষ্ঠানের জন্য দু ধরনের সাজপোশাকে দেখা গেল শোভিতাকে। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য দক্ষিণী ঘিয়ে কিংবা হলুদ শাড়ি নয়, বরং লাল কাঞ্জিভরমে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে ভারী গয়না। পাশে নাগা চৈতন্য বসে সাদা কুর্তা-পাজামায়। অন্যদিকে মঙ্গলস্নানের অনুষ্ঠানের জন্য ব্লাউজ ছাড়াই দক্ষিণী স্টাইলে হলুদ শাড়িতে সেজেছিলেন শোভিতা। ঠিক যেন পন্নিয়িন সেলভানের বনতির চরিত্রে যেমন দেখা গিয়েছিল তাঁকে। গোড়া থেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য দক্ষিণী ঐতিহ্য বজায় রাখতে চেয়েছিলেন শোভিতা। বাগদান, আশীর্বাদের পর গায়ে হলুদ, মঙ্গলস্নানের অনুষ্ঠানেও অভিনেত্রীকে দেখা গেল আদ্যোপান্ত ট্র্যাডিশনাল সাজপোশাকে। সেখান থেকেই ফাঁস তাঁদের ছবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

ইতিমধ্যেই নাগা-শোভিতা বিয়ে দেশ জুড়ে চর্চায়। নিত্যদিন সংবাদের শিরোনামে। সম্প্রতি শোনা যায়, তাঁরা নাকি তাঁদের বিয়ের স্বত্ত্ব ৫০ কোটি টাকার বিনিময়ে এক ওটিটি চ্যানেলে বিক্রি করবেন। কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্য়বস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! জানা গিয়েছিল, নেটফ্লিক্সের কাছে তাঁদের বিয়ের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়! এবার সেই জল্পনা নিয়েই মুখ খুললেন নাগার্জুনপুত্র নাগা চৈতন্য। অভিনেতা সাফ জানালেন, “এটা সর্বৈব মিথ্যে। ভুয়ো খবর। এরকম কোনও চুক্তিই হয়নি। দক্ষিণী প্রথা মেনে বিলাসবহুল অনুষ্ঠানে আমাদের চার হাত এক হলেও শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠরাই আমন্ত্রিত।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.