সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙতেই বুকে অসম্ভব ব্যথা শুরু হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হল খ্যাতনামা সঙ্গীতকার এআর রহমানকে। ৫৮ বছরের শিল্পী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে।
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। ইতিমধ্যে ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। শোনা যাচ্ছে, শিল্পীকে হয়তো অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।
প্রসঙ্গত, গত বছরের শেষে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি ঘটে এ আর রহমানের। অস্কারজয়ী শিল্পীর আশা ছিল একসঙ্গেই বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা হয়নি। রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেন। সোশাল মিডিয়ায় বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা সেই বিষয়ে কিছু জানা যায়নি। সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা গেলেও সায়রা-রহমান দুজনেই তা উড়িয়ে দেন। তাঁদের তিন সন্তান- খাতিজা, রহমান ও আমিন। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে সূত্রানুসারে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
চলতি মরশুমই শেষ! বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত রোনাল্ডোর, সারা ভবিষ্যৎ পরিকল্পনাও
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়