সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাতেই গ্রেপ্তারি। তার পর হাজতবাস। তবে গারদের ভিতরে বেশ খোশমেজাজেই রয়েছেন দাক্ষিণাত্যের অভিনেতা দর্শন থুগুদীপা (Darshan Thoogudeepa)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও। তার ভিত্তিতেই দাবি করা হচ্ছে, জেলের ভিতরে ‘ফাইভস্টার ট্রিটমেন্ট’-এ রয়েছেন কন্নড় স্টার। এমনকী, হাতে সিগারেট নিয়ে গ্যাংস্টারের সঙ্গে তাঁকে খোশমেজাজে গল্প করতেও নাকি দেখা যাচ্ছে।

যে ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তার সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, বেঙ্গালুরুর পরাপ্পানা অগ্রহর সেন্ট্রাল প্রিজনে রয়েছেন দর্শন। দাবি করা হচ্ছে ভাইরাল হওয়া ছবিটি সেখানকার এবং জেলের ভিতরেই গ্যাংস্টার জে নাগরাজ ওরফে উইলসন গার্ডেন নাগার সঙ্গে খোশগল্পে মেতেছেন কন্নড় তারকা। জেলের ভিতর থেকে একজনের সঙ্গে ভিডিও করে নাকি কথাও বলেছেন দর্শন। সেই রের্কডিংও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরই নাকি পাঁচ জন জেল আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
This is highly concerning matter!!
He is living like a Pablo Escobar, made jail as his own resort.
Government must think after see this videi. #Darshan pic.twitter.com/bE9AOFDAuI
— RiyA Rawat (@RiyaRawat07) August 25, 2024
[আরও পড়ুন: পুজোয় ব্যাঘাত নয়, মাটি দেবে সোনাগাছি, ভুয়ো খবর উড়িয়ে জানালেন যৌনকর্মীরা ]
কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা দর্শন। নয়ের দশকের শেষে ইন্ডাস্ট্রিতে আসেন। ২০০২ সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার ‘ম্যাজেস্টিক’ সিনেমায় তুমুল সাফল্য পান তিনি। এর পর আর অভিনেতাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রযোজনা সংস্থাও রয়েছে দর্শনের। অনুরাগীরা তাঁকে ‘রাউডি অফ স্যান্ডেলউড’ বলেও ডাকেন।
চিত্রদুর্গার বাসিন্দা রেণুকা স্বামীকে খুনের অভিযোগে দর্শনকে গ্রেপ্তার করা হয়েছে। জুন মাসের শুরুতে রেণুকার নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে মনে করা হয়েছিল, আত্মহত্যা করেছেন রেণুকা। কিন্তু পরে খুনের অভিযোগ ওঠে। ৯ জুন থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরই এই ঘটনার সঙ্গে দর্শনের নাম জড়ায়। অভিযোগ, দক্ষিণী অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা। এতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন কন্নড় তারকা। আর তার জেরেই মৃত্যু হয় চিত্রদুর্গার বাসিন্দার। পবিত্রা নাকি দর্শনের খুব কাছের। দুজনের প্রেমের জল্পনাও শোনা যায়।
[আরও পড়ুন: খাবার খাওয়ার পর কতক্ষণ হাঁটা উচিত? জেনে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য]
সর্বশেষ খবর
-
‘শিক্ষিকা-অফিসারের আগে দক্ষ মা হন’, আনন্দীবেনের বিতর্কিত মন্তব্য ‘সমর্থন’ কঙ্গনার
-
বকখালিতে ডুবন্ত ট্রলারে রাতভর তল্লাশি, উদ্ধার আরও ৪ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ৬
-
তাঁর আমলেই শিখরে পৌঁছয় দিল্লি-দোহার বন্ধুত্ব, কাতারের প্রাক্তন আমিরের মৃত্যুতে জাতীয় শোক ভারতে
-
অ্যাপ ক্যাবের বিরুদ্ধে পুলিশ কমিশনারকে ‘নালিশ’ মহিলার, লালবাজারের নির্দেশে ‘কুইক অ্যাকশন’
-
সেমিফাইনালে গিয়েও ‘অশান্তি’ ইংল্যান্ড শিবিরে, জিতেও কোচের সঙ্গে বিরোধ বেলিংহ্যামের