Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Mukesh Khanna

‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের

শাহরুখ-অজয়-টাইগারকে নোটিশ 'মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন'-এর। পালটা তোপ দাগলেন 'শক্তিমান' মুকেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৪:০৯

options
link
‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের zoom
মুকেশের নিশানায় তিন তারকা
Advertisement

প্রবাদ আছে, হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। সাম্প্রতিক সময়ে ঠিক এমন পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছেন বলিউডের তিন সুপারস্টার। পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার মাশুল গুনছেন বলিউডের কিং শাহরুখ খান থেকে অজয় দেবগন ও টাইগার শ্রফ। ‘মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ আইনি নোটিশ পাঠিয়েছে এই তিন সুপারস্টারকে। এই ঘটনায় ইন্ডাস্ট্রির সতীর্থদের প্রতি সমবেদনা না জানিয়ে বিতর্কযজ্ঞে ঘৃতাহুতি দিলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)।

ভিডিওবার্তায় বলিউডের এই তিন তারকার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, তাঁদের ক্ষমা চাওয়া উচিত। এধরনের ‘নিষিদ্ধ’ দ্রব্যের বিজ্ঞাপন করা মোটেই উচিত হয়নি বলেই দাবি করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। ভিডিওবার্তায় মুকেশের মন্তব্য, “এই শিল্পীদের এগিয়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাঁদের বোঝা উচিত যে এই বিজ্ঞাপনটি ভুল। জনগণকে সঠিক পথে চালনা করা উচিত। সঠিক বার্তা দেওয়া বাঞ্ছনীয়। আমাকে যদি কেউ গুটখা খেতে বলে অত্যন্ত বিরক্ত লাগে।”

Advertisement
Mukesh Khanna speaks about pan masala ads featuring Shah Rukh Khan, Ajay Devgn and Tiger Shroff.
বিজ্ঞাপন করে বিপাকে তিন তারকা

বিজ্ঞাপনে ব্যবহৃত গেরুয়া রং নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন মুকেশ। তাঁর মতে, “গেরুয়া রং শৌর্য, বীরত্ব ও সাহসের প্রতীক। মানুষকে গুটখা বা পান মশালা খাওয়ার আমন্ত্রণ জানাতে এই রং ব্যবহার অত্যন্ত অবমাননাকর। কিছু শিল্পীকে এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিতে দেখাটা লজ্জাজনক।” আরও বলেন, “এই শিল্পীদের উচিত তাঁদের প্রভাবকে সঠিকঅর্থে ব্যবহার করা এবং সমাজকে ইতিবাচক দিকে অনুপ্রাণিত করা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mukesh Khanna (@iammukeshkhanna)

সরকারের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন মুকেশ খান্না। অভিনেতার দাবি, “সরকার কেন ব্যবস্থা নিতে এত দেরি করল তা স্পষ্ট নয়। র থেকে রাজস্ব আয় হচ্ছিল? আমি খুশি যে এফডিএ এখন কঠোর ব্যবস্থা নিয়েছে এবং এই বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। শিল্পীদের নিজেদের কাজের জন্য দায়িত্বশীল হওয়ার এবং সমাজকে সঠিক পথে চালিত করার চেষ্টা করার সময় এসেছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.