২০২৫ সালের অন্যতম সেরা ছবির তালিকায় ছিল রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত ‘ধুরন্ধর’। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতেই পরিচালক আদিত্য ধরের নির্দেশনায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। হাঁটুর বয়সী সারার সঙ্গে রণবীরের রসায়ন দর্শক দারুণ উপভোগ করছে। বয়সের বিস্তর ফারাকের জন্য ধুরন্ধরের প্রথম পর্ব মুক্তির আগে কটাক্ষও ধেয়ে এসেছিল রণবীরের দিকে। কিন্তু, ছবি মুক্তির পর নিন্দকের মুখে ছাই দিয়ে রেকর্ড ব্যবসা করেছে আদিত্যর ছবি। ধুরন্ধর ২-এর বিজয়রথও ছুটছে। ইয়ালিনা জামালি চরিত্রটি দর্শকের মনে গভীর দাগ কেটেছে। জানেন কি এই চরিত্রের কয়েক হাজার মেয়ে অডিশন দিয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হন সারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনের কাস্টিংয়ের গল্প শোনান। তিনি বলেন, “এই ছবির জন্য আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। যে ধরনের মেয়েকে দেখাতে চাইছিলাম সেখানে নতুন একটা মুখ খুব জরুরি ছিল। প্রথমে আমরা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভেবেছিলাম। আদিত্য আর আমি দুজনেই অনেকের থেকে মেসেজ পেয়েছিলাম। যাঁরা অডিশনে চূড়ান্ত হননি তাঁদের একাংশ কারন জানতে চেয়েছিলেন। আর সেই কারণ অবশ্যই সুপারস্টার রণবীর সিং।”
আরও পড়ুন:
কাস্টিং ডিরেক্টর প্রতিশ্রুতি দিয়েছেন, “কিছুদিন পর আমি সারা অর্জুনের অডিশনের অংশটুকু সকলের সঙ্গে শেয়ার করব। তখনই বুঝবেন কেন আমরা ওকে চূড়ান্ত করেছিলাম।”
মুকেশের সংযোজন, “আমাদের লক্ষ্য ছিল একটাই, সকলের যেন মনে হয় মেয়েটি সম্পূর্ণ নতুন। যার কোনও ব্যাকগ্রাউন্ড নেই। অভিনয়ের সময় যেন মনে হয় সত্যিই প্রথমবার এই চরিত্রে নিজেকে নিমজ্জিত করল।” সারার অডিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও জানান, “আপনি কি ভারতের কোনও এজেন্ট? এটাই ছিল অডিশনের স্ক্রিপ্ট। সারা ওই দৃশ্যের সংলাপ বলতেই আমি সেটা আদিত্যকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর এল, এই মেয়েটা কে? আমি বললাম, শিশুশিল্পী হিসেবে কয়েকটা কাজ করেছে আর কয়েকটি বিজ্ঞাপনের মুখ।”
তিনি আরও বলেন, “প্রথমে আমরা ভাবছিলাম রণবীরের পাশে একটু খাটো লাগতে পারে। কিন্তু পরে আমরা বুঝলাম, এটাই সেরা জুটি হবে। সত্যিই দারুণ অডিশন দিয়েছিল। কিছুদিন পর আমি সেই অডিশনের অংশটুকু সকলের সঙ্গে শেয়ার করব। তখনই বুঝবেন কেন আমরা সারা অর্জুনকেই চূড়ান্ত করেছিলাম।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ
-
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার সঙ্গে ‘প্রেমিকা’ তৃষা, বিচ্ছেদ গুঞ্জনকে কাঁচকলা!
-
‘কাল থেকেই ধর্মতলা সাফ করুন’, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শমীক?
-
‘নীরবতাই সর্বোত্তম পথ’, পিতৃশোকে কাতর মেসিকে নিয়ে বিশেষ বার্তা ইন্টার মায়ামি কোচের
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?