Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Mrunal Thakur

‘সঠিক বিষয়ে ভিডিও বানান’, জেন জি প্রসঙ্গ টেনে যশস্বীর সঙ্গে প্রেমচর্চায় কড়া বার্তা ম্রুণালের

এগারো বছরের ছোট যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল ঠাকুর! চর্চার মাঝে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৫:২৬

options
link
‘সঠিক বিষয়ে ভিডিও বানান’, জেন জি প্রসঙ্গ টেনে যশস্বীর সঙ্গে প্রেমচর্চায় কড়া বার্তা ম্রুণালের zoom
যশস্বীকে নিয়ে ম্রুণালের মত
Advertisement

৩৩ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে চুপিসারে প্রেম করছেন বছর চব্বিশের তরুণ ক্রিকেটা যশস্বী জয়সওয়াল! গত জুলাইয়ে মুম্বইয়ের একটি ক্যাফের ভিডিও ভাইরাল হতেই ম্রুণাল আর তেজস্বীর প্রেমচর্চা হয়ে ওঠে ‘টক অফ দ্য টাউন’। জল্পনার মাঝে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। যশস্বীর সঙ্গে ম্রুণালের একটি ভিডিওর কমেন্ট সেকশনে অভিনেত্রীর পালটা আক্রমণ, ‘আমাদের একসঙ্গে কোথায় দেখা গেল?এই ভাবনাটা এল কোথা থেকে? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এই ধরনের গুজবকে সত্যি ভাবছেন?’

এখানেই শেষ নয়, যশস্বীর সঙ্গে সম্পর্ক নিয়ে জলঘোলায় বিরক্ত ম্রুণাল। ‘জেন জি’র লড়াই থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। সুর চড়িয়ে ম্রুণালের কড়া বার্তা, ‘দেশে কত কিছুই না ঘটছে। জেন জির কাছ থেকে কিছু শিখুন। সঠিক বিষয় নিয়ে ভিডিও বানান। তাহলে আরও বেশি ভিউ পাবেন।’ যদিও বর্তমানে ওই ভিডিওর কমেন্ট সেকশনে ম্রুণালের ওই মন্তব্যটি আর দেখা যাচ্ছে না।

Advertisement

তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁর কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেছে। যশস্বীর সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে ম্রুণাল প্রতিক্রিয়া দিতেই এক ভক্ত তাঁর সমর্থনে লিখেছেন, ‘কী মিথ্যা খবর ছড়াচ্ছেন!’ অপর এক অনুরাগীর দাবি, ‘ভাই, একইদিনে একটি রেস্তরাঁয় দুজন গেলেই একসঙ্গে যাওয়া হয়ে যায়?’

ম্রুণালের কমেন্ট

সম্পর্ক নিয়ে চর্চার মাঝে মুম্বইয়ের এক বিনোদন সংবাদমাধ্যম প্রেমের জল্পনা নস্যাৎ করে দিয়েছিল। নির্ভরযোগ্য এক সূত্র সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানিয়েছে, ম্রুণাল ঠাকুর এবং যশস্বী নিয়ে প্রেমের গুজব সম্পূর্ণ মিথ্যা। আলোচিত ভিডিওটি বিভ্রান্তিকর। কারণ ম্রুণাল অন্য সময়ে ক্যাফেতে গিয়েছিলেন এবং তিনি তাঁর বন্ধুদের সঙ্গেই ছিলেন। পঁচিশ সালে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদের পর ম্রুণালের সঙ্গে নাম জড়িয়েছিল। পরে অবশ্য দুই পক্ষই এবং তাদের ঘনিষ্ঠ সূত্র সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.