২০১৯ সালে বর্ষবরণের অনুষ্ঠানে দুবাইয়ে প্রথম দেখা। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে, পরস্পরের আরও কাছাকাছি আসেন। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারি মাসে রূপকথার বিয়ে সারেন। বাঙালি ও মলায়লি দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। লাভিডাভি মুহূর্ত বিভিন্ন সময় সমাজামধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতেন যা দেখে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন সকলে। কিন্তু, ইন্ডাস্ট্রির কানাঘুষো, মাত্র চার বছরের দাম্পত্য নাকি তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে!
তাঁরা আর কেউ নন, বঙ্গতনয়া মৌনী রায় ও তাঁর ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ার। সমাজমাধ্যমে মৌনী-সূরজের মাখমাখ প্রেমের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিতেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুগামীরা। তাই তাঁদের বিচ্ছেদ (Mouni Roy Divorce) গুঞ্জনে মন খারাপ ভক্তদের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনী বা সূরজ কেউই কিছু জানাননি।
আরও পড়ুন:

বিবাহবিচ্ছেদ জল্পনার সূত্রপাত কীভাবে? ইনস্টাগ্রামে তাঁরা নাকি একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয় মৌনী রায়ের প্রোফাইল থেকে নিশ্চিহ্ন সূরজ! বিষয়টি নেটাগরিকদের নজরে আসতেই দাম্পত্যে ভাঙন নিয়ে জোর চর্চা নেটভুবনে। এই ঘটনা মৌনী রায়ের অনুগামীদের কাছে হৃদয়বিদারক একটি খবর তা বললে অত্যুক্তি হবে না।
View this post on Instagram
মৌনীর প্রোফাইল জুড়ে একসময় থাকত স্বামী সূরজের ছবি, আর এখন আতশকাচের নীচে রেখে দেখলেও অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না । এরপরই মৌনী-সূরজের বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরাল হয়েছে। সিংহভাগ নেটাগরিকদের অনুমান দাম্পত্যে চিড় ধরেছে। সম্ভবত তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মৌনী। একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় বারবার দর্শকের মনে দাগ কেটেছে। ‘নাগিন’ সিরিয়ালেও মৌনীর অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। হিন্দি সিনেমা-সিরিজেও মৌনী ধীরে ধীরে কাজের পরিসর বাড়াচ্ছিলেন, এর মাঝেই ব্যক্তিগত জীবনে আচমকা ছন্দপতন!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?
-
পুরুষসঙ্গীর প্রয়োজন পড়ে না, নিজেদের ক্লোন বানিয়েই লক্ষ বছর ধরে বংশরক্ষা এই আশ্চর্য মাছের