প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাইকে মধুমিতা পণ্ডিত (Moumita Pandit)। সিসিটিভি ফুটেজ শেয়ার করে প্রেমিকা সম্বোধন অভিনেত্রীর। মৌমিতার বিস্ফোরক দাবিতে শোরগোল সিনেপাড়ায়। রাহুলের মৃত্যুর পর নিজেকে স্বঘোষিত প্রেমিকা দাবি করা মোটেই ভালোভাবে নেননি ইন্ডাস্ট্রির একাংশ। সুদীপ্তা চক্রবর্তী থেকে মানসী সিনহা, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, পরিচালক রাতুল মুখোপাধ্যায় মৌমিতার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। রাহুল-মৌমিতার প্রেম (Rahul-Moumita Relationship) কাহিনি সত্যি নাকি প্রচারের আলোয় আসতে প্রয়াত অভিনেতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মৌমিতা? নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
সমালোচকদের উদ্দেশে সমাজমাধ্যমে খোলা চিঠি মৌমিতার। বিগত কয়েকদিন ধরে সব অপমানের যুক্তিযুক্ত জবাব দাবি করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে পরিচিতদের জন্য পোস্টের প্রায় প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে অনুশোচনা। সেই কারণও নিজেই বাতলে দিয়েছেন মৌমিতা। রবিবাসরীয় সকালে ছুটির আমেজের পরিবর্তে নিজের পক্ষে সাফাই দিতে ব্যস্ত অভিনেত্রী মৌমিতা পণ্ডিত।
আরও পড়ুন:
পোস্টের শুরুতেই লিখেছেন, ‘আপনারা/ তোমরা যখন সকলে নিজে নিজে জেনে নিলেন আমি ভিডিও পোস্ট করে মিথ্যে খবর করেছি পপুলার হওয়ার জন্যে, আমি ভিডিও কোথায় পোস্ট করে কিভাবে খবর করেছি একটু জানালে আমার সুবিধা হতো বুঝতে। আসলে আপনারাও জানেন না একটা খবরে একটা ভিডিও আর আমার দুটো কথা শুনেই নিজের মতো গল্প তৈরি করে নিলেন। তারপর আমাকে যেভাবে আক্রমণ করা শুরু করল সকলে…যাঁরা চেনে না তাঁরা করুক। যাঁরা আমাকে চেনে জানে যাঁরা দেখেছে তাঁরা একবার আমাকে জিজ্ঞেস করল না। আমার বিরুদ্ধে আগে পোস্ট লেখাটা দরকার ছিল?’
পরিচিতমহলের প্রতি একপ্রকার বিষোদাগার করে মৌমিতার আপসোস, ‘সত্য জানার আগেই পোস্টটা লিখে ফেলতে হবে আমাকে যাতে সস্তা বাজারী মিথ্যেবাদী ধন্দাবাজ ফুটেজখোর নোংরা মহিলা, জালি, অসভ্য, আরও কত কী বিশেষণ দেওয়া যায়। তার জন্য সিনিয়রদেরও অবদান রইল। ধন্যবাদ। দিদিরা দাদারা তোমরা ওই তিন বাঁদর এর মতো করে দিলে নিজেদেরকে। কিন্তু কেন? যাঁরা আমাকে এতদিন ধরে সামলে গেলে তাঁরা আজকে এই ঘটনা ঘটার পর জানতে এলে না কীভাবে হ্যান্ডেল করছি? আর যাঁরা সত্যিটা জানো তাঁরা অন্যদেরকে জানাচ্ছ না কেন ভুল লিখছে তাঁরা। সবাই চুপ, মজা নিচ্ছে। তোমরাও থামাতে পারতে চাইলে এটা। চাইলে না কেন? সিনিয়র হিসেবে মনে হল না এটা থামানো উচিত? যাঁরা তোমরা জানো তাঁরাও একজন মৃত্যুকে সম্মান দিতে গিয়ে একজন জীবিতকে মিথ্যেবাদী প্রমাণ করতে কোনও কিছু বাদ রাখলে না যে।’
প্রেমের মিথ্যা প্রচারের দাবি উঠেছে মৌমিতার বিরুদ্ধে। এপ্রসঙ্গেও সরব অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রির সিনিয়রদের প্রতি সম্মান জানিয়ে নিজের পক্ষে সাফাই তাঁদের ব্যক্তিগতভাবে দিয়েছেন। এমনটাই জানিয়েছেন মৌমিতা। একইসঙ্গে সকলের কাছে অভিনেত্রীর অনুরোধ, ‘আমি সকলকে বলব সামনে এসে বসে কথা বলো। না জেনে ঝাপিয়ে পড়ে আমার সঙ্গে তোমারা যেটা করে চলেছ সেটাও নোংরামো বটে। কতক্ষণে আমাকে নিচু করবে তার রেস লাগিয়েছে যেন। আমি বয়সে ছোট এবং বিশাল কাজ করিনি বলে এটা করা সহজ হয়ে গেল তোমাদের জন্য। তোমরা সিনিয়ররা পারলে না সেনসেবলি হ্যান্ডেল করতে? সবটা আগে জানতে পরিষ্কার তারপর গালাগলি দিতে। এত তাড়া কিসের তোমাদের আমাকে নোংরা প্রমাণ করার? একটু বুঝিয়ে বলো তো। কাজেই এসো কথা বলো। তারপর লিখবে। সময় পাবে। এই সিনিয়ররা একটা মানুষ মারা গিয়েছেন তাঁকে বাঁচাতে গিয়ে আর একজন যে বেঁচে আছে তাঁকে মেরে ফেলার জন্যও মরিয়া হয়ে উঠলেন। যাতে মরিয়া গিয়া আমিও প্রমাণ করি আমি কিছু করি নাই। তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে রইলো একটা ছিঃ।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইছাপুরে তৈরি হবে এরিয়াল বোমার খোলস-যুদ্ধাস্ত্রের অংশ! ৭৫১ কোটির প্রকল্পের উদ্বোধন রাজনাথের
-
ভাইয়ের সামনে উন্মুক্ত বক্ষবিভাজিকা! রাখি বন্ধনের বিজ্ঞাপনে কৃতীর পোশাকে নিন্দার ঝড়
-
ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিচ্ছেন? এই ব্যবহারগুলি জানলে চমকে যাবেন
-
নাম জড়ায় সামশেরগঞ্জ হিংসার ঘটনায়! অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সেই তৃণমূল নেতা ইনজামুলের
-
যাদবপুরের ঘটনায় এনআইএ তদন্ত চাইল এবিভিপি, এমব্লেম কাণ্ডে জুটার সম্পাদকের বিরুদ্ধে এফআইআর?