Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Mithun Chakraborty

শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?

শিবপ্রসাদ লিখলেন, 'আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ডান্সার।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৯:৫৩

options
link
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি? zoom
Advertisement

বয়স ৭৫ পেরিয়েছে। তবে এখনও স্বমেজাজে চুটিয়ে কাজ করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তৃণমূল জমানায় নানা বাধা বিপত্তি থাকলেও একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। নতুন বাংলায় এবার নতুন সফর ‘ডিস্কো ডান্সারে’র। আগামীবছর অর্থাৎ ২০২৭-এ শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee) ও নন্দিতা রায়ের ছবিতে প্রথমবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। মঙ্গলবার সোশাল মিডিয়ায় নিজেই সুখবর দিলেন পরিচালক। লিখলেন, তাঁর স্বপ্নপূরণের গল্প। 

Multiple generations are captivated by Mithun Chakraborty’s Kashmira
মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তীর ক্যাশ্মিরায় মুগ্ধ একাধিক প্রজন্ম। নেটিজেনদের পছন্দের অভিনেতাদের তালিকার শীর্ষেই রয়েছেন মহাগুরু। এদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় মানেই অন্যরকম কিছু। একের পর এক যে ধরনের ছবি তাঁরা উপহার দিয়েছেন, তাতে মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশ ছুঁয়েছে। আর এবার শিবু-নন্দিতার সঙ্গে মিঠুন। মঙ্গলবার সোশাল মিডিয়ায় পরিচালক শিবপ্রসাদ লিখলেন, হ্যাঁ ফাইনালি আমরা কাজ করছি একসাথে। আমি আর নন্দিতা দি সঙ্গে মিঠুন চক্রবর্তী। প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। সেগুলো খুব ছোটবেলা থেকে মনের মধ্যে নিঃশব্দে বাসা বেঁধে থাকে। আমার তেমনই একটা স্বপ্ন ছিল-কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব। আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ডান্সার।’

Advertisement

কীভাবে কথা এগোল ছবির? গল্প শুনে কী বলেছিলেন মিঠুন? সেকথাও জানালেন পরিচালক। লিখলেন, ‘উনি যখন আমেরিকায়, আমি ফোনে নিজের পরিচয় দিয়ে একটা ভয়েস নোট পাঠিয়েছিলাম। উনি শুনে কল ব্যাক করে বললেন- শিবু, নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!’ শিবপ্রসাদ আরও লিখেছেন, ‘কয়েকটা শব্দ কখনও কখনও অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই।’ এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন, কবে মুক্তি পাবে ছবি? তা এখনও জানা যায়নি। তবে দর্শকরা আগামী বছর উইন্ডোজ প্রোডাকশনের এই উপহার পাবেন বলেই নিশ্চিত করেছেন শিবপ্রসাদ। 

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.