Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Mirzapur The Movie

ওটিটির গণ্ডি পেরিয়ে প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’! চমকে দিল কালিন ভাইয়া-গুড্ডু-বাবলু পণ্ডিতরা

ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ 'মির্জাপুর' এবার সিনেমার পর্দায়। বিগ স্ক্রিনে সিরিজের সংস্করণের প্রথম ঝলক প্রকাশ্যে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:২৫

options
link
ওটিটির গণ্ডি পেরিয়ে প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’! চমকে দিল কালিন ভাইয়া-গুড্ডু-বাবলু পণ্ডিতরা zoom
সিরিজের পর সিনেমার আকারে প্রেক্ষাগৃহে 'মির্জাপুর: দ্য মুভি'

সেই চেনা ‘গাদ্দি’ বা সিংহাসন, দু’পাশে থরে থরে সাজানো দেশি বন্দুক আর রিভলভার। এই একটা ফ্রেমই সিরিজপ্রেমীদের কাছে গল্প বুঝতে যথেষ্ট। চোখের সামনে ভেসে ওঠে সেই গ্যাংস্টারের গুলির লড়াই, রক্তারক্তি কাণ্ড! গদি দখল করলেই হাতের মুঠোয় ক্ষমতা। আর সেই ক্ষমতা কুক্ষিগত করার এক অনন্য কাহিনি, ‘মির্জাপুর’। কালিন ভাইয়া ও গুড্ডু-বাবলু পণ্ডিতের মতো স্থানীয় অপরাধী ও তাদের ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিরিজের গল্প। টানটান উত্তেজনায় ভরপুর সিরিজের প্রতিটি পর্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক। এবার ওটিটির বদলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মির্জাপুর: দ্য মুভি’।

ইতিমধ্যেই প্রকাশ্যে বিগ স্ক্রিনে সিরিজের সংস্করণের প্রথম ঝলক। বিধ্বংসী পোস্টারে উত্তাল সমাজমাধ্যম। পোস্টারের কেন্দ্রবিন্দুতে সেই আইকনিক সিংহাসন, যা দেখে দর্শকের মনে উত্তেজনার পারদ একেবারে ঊর্ধ্বমুখী। ওটিটি দুনিয়ার ইতিহাস বদলে দেওয়া ‘মির্জাপুর’-এর সিনেম্যাটিক রূপের বেশ কয়েকটি পোস্টার একসঙ্গে প্রকাশ্যে এসেছে। দর্শকের উত্তেজনা উসকে একটি পোস্টারে ‘কালিন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠীর সেই তীক্ষ্ন দৃষ্টি বিদ্যমান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

সোশাল মিডিয়ায় লুক শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে বার্তা, ‘যে এসেছে তার যাওয়াটাও নিশ্চিত। তবে সিদ্ধান্ত হবে শুধু কালিন ভাইয়ার ইচ্ছায়। বড় পর্দায় আপনাদের স্বাগত। টিজার আসছে আগামীকাল দুপুর ১২টায়।’  পোস্টার মুক্তির বারো ঘণ্টার মধ্যেই আরও এক চমক নিয়ে হাজির হবে ‘মির্জাপুর: দ্য মুভি’, তা বলাই বাহুল্য। ডিজিটাল দুনিয়ার গণ্ডি অতিক্রম করে বড় পর্দায় আরও বড় স্কেলে প্রত্যাবর্তন ঘটবে সেই আভাসই রয়েছে পোস্টারে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

চলতি বছরে এই সিরিজের দর্শক চাতকের মতো ছবির অপেক্ষায় ছিল তা বললে অত্যুক্তি হবে না। অবশেষে ২৪ জুন, বুধবার সেই অপেক্ষার অবসান ঘটল। বাকি চমকের জন্য এখনও তিন মাসের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের আলো দেখবে ‘মির্জাপুর: দ্য মুভি’। কালিন ভাইয়া ও গুড্ডু-বাবলু পণ্ডিতের অপরাধ দুনিয়া বড় পর্দায় কতটা বৃহৎ পরিসরে আসবে তা দেখতে উগদ্রীব এই সিরিজের দর্শক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

আরও এক জনপ্রিয় চরিত্র ‘গুড্ডু ভাইয়া’র মারকাটারি লুক শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘নিরুপায় হয়ে শুরু করেছিলাম। তবে এখন মজা পাচ্ছি। বড় পর্দায় গুড্ডু ভাইয়া আসছে। আপনারা তৈরি তো?’ আবারও মুন্না ভাইয়ার চরিত্রে ফিরছেন দিব্যেন্দু। উত্তেজনার পারদ চড়িয়ে মুন্না ভাইয়ার পোস্টারের ক্যাপশন, ‘মুন্না ভাইয়ার বহুকাল, এবার বড় পর্দায়। হিন্দি ফিলাম কে হিরো হে হাম, কাহা থা না, হাম আমর হ্যায়।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.