গত ১২ এপ্রিল, ইহজগতের মায়া ত্যাগ করে অমৃত সুরালোকের উদ্দেশে পাড়ি দিয়েছেন আশা ভোঁসলে। বেঁচে থাকলে ৮ সেপ্টেম্বর ৯৩-এ পা দিতেন। অতঃপর মঙ্গলবার সকাল থেকেই সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণায় বিভোর দেশের সিনেজগৎ থেকে সঙ্গীতকুল। ইতিমধ্যেই শাহরুখ, সলমন-সহ বলিউডের একঝাঁক তারকা সমাহারে তৈরি ‘আশা ফরএভার’-এর মাধ্যমে প্রয়াত শিল্পীকে সুরে সুরে শ্রদ্ধা জানিয়েছেন এআর রহমান। এমন আবহে আশা ভোঁসলের জন্মদিনে মীর আফসার আলির (Mir Afsar Ali) স্মৃতিচারণায় উঠে এল এক অজানা গল্প।
জীবনের সেরা পারিশ্রমিক হিসেবে তাঁর প্রাপ্তি ঘটেছিল আশা ভোঁসলের সই করা এক জলের বোতল। প্রয়াত কিংবদন্তি গায়িকার জন্মদিনে সেসব স্মৃতিই ভাগ করে নিলেন মীর আফসার আলি।
আরও পড়ুন:
পরপারে আশা ভোঁসলের প্রথম জন্মদিন। সেই সূত্রেই সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণা করতে গিয়ে সঞ্চালক-অভিনেতা ফিরে গেলেন ২০১৮ সালের এক রাতে। যেদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীর। আর জীবনের সেরা পারিশ্রমিক হিসেবে তাঁর প্রাপ্তি ঘটেছিল আশার সই করা এক জলের বোতল। প্রয়াত কিংবদন্তি গায়িকার জন্মদিনে সেসব স্মৃতিই ভাগ করে নিলেন মীর আফসার আলি। মঙ্গলবার বছর আটেক আগের সেই অনুষ্ঠানের আসর থেকে একগুচ্ছ ক্যামেরাবন্দি মুহূর্ত সোশাল পাড়ায় তুলে ধরেছেন সঞ্চালক। যেখানে কখনও মীরের হাতে জল পান করতে দেখা গিয়েছে গায়িকাকে তো কোনও ফ্রেমে বা আবার জ্বলজ্বল করছে আশা ভোঁসলের অটোগ্রাফ দেওয়া সেই পাণীয়ের বোতল। গায়িকার বয়স তখন ৮৫। বার্ধক্যেও অশীতিপর কিংবদন্তি তারকা কতটা প্রাণোচ্ছ্বল ছিলেন? মীরের স্মৃতিচারণায় ফুটে উঠল সেসব কথাই।

স্মৃতির সরণিতে হেঁটে সঞ্চালক-অভিনেতা জানালেন, “সেই অনুষ্ঠানে কিংবদন্তি গায়িকা সবেমাত্র পুরষ্কার পেয়ে বক্তৃতা দিতে যাবেন। এমন সময়ে কথার মাঝে গান চলে এল। এরপরই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন- ‘গলাটা ভীষণ শুকিয়ে গিয়েছে। একটু জল পাওয়া যাবে?’ তৎক্ষণাৎ আমি একটা বোতল বের করে সেটা খুলে ওঁর হাতে এগিয়ে দিলাম। আশাজির বক্তৃতা যখন শেষ হল, তখন নিঃশব্দে ওঁর পিছন পিছন গিয়ে বললাম- এখানে আসার আগে আমার মা-বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন- ‘আশাজির অনুষ্ঠানে তুই কি করতে যাচ্ছিস?’ উত্তরে বলেছিলাম- আমি আজ বাড়ি ফিরে গর্ব করে বলতে পারব যে, আশা ভোঁসলকে জল খাইয়ে পুণ্যলাভ করলাম।” এরহপরই সেই জলের বোতল এগিয়ে তাতে অটোগ্রাফের আবদার জানান মীর আফসার আলি। সঞ্চালকের আর্জি ফেরাননি গায়িকাও। সেই বোতল আজও সযত্নে আগলে রেখেছেন মীর। সঞ্চালকের কথায়, ‘২০১৮ সালের সেই রাতে, ওই মঞ্চে আমার পারিশ্রমিক ছিল আশাজির অটোগ্রাফ দেওয়া এক বোতল জল।’ মৃত্যুর পর গায়িকার প্রথম জন্মদিনে সেই মধুর স্মৃতিই তুলে ধরলেন মীর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন