সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীপুজো এবার দুদিন ধরে। কেউ কেউ বুধবার মেতেছিলেন লক্ষ্মীর আরাধনায়। কেউ কেউ আবার বৃহস্পতিার লক্ষ্মীবারে করলেন লক্ষ্মীপুজো। এই যেমন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন, তাঁর বাড়ির পুজোর ভিডিও। যেখানে দেখা গেল মিমি নিজের হাতেই পুজোর আয়োজন সারছেন।
মিমি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা গেল পুজোর নৈবেদ্য সাজাচ্ছেন, ডালা থেকে ফুল নিয়ে নিজের হাতেই লক্ষ্মীপুজো করেছেন তিনি। অঞ্জলি দেওয়া ছাড়াও নিজের হাতে ভোগ নিবেদনও করেছেন, করছেন আরতিও। অভিনেত্রীর মাকে লক্ষ্মীর পাঁচালি পড়তেও দেখা গিয়েছে। এমনকী, মিমির সঙ্গে দেখা গেল তাঁর প্রিয় সারমেয়কেও। তবে বৃহস্পতিবারে নয়, বুধবারেই লক্ষ্মীপুজো সেরেছেন অভিনেত্রী।
View this post on Instagram
দুর্গাপুজোর সময় নিজের আবাসনেই চুটিয়ে মজা করেছিলেন মিমি। আবাসনের প্যান্ডেলেও তাঁকে দেখা গিয়েছিল। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে, ঢাকের তালে নেচেও উঠেছিলেন অভিনেত্রী। এবার সেই মিমিকেই দেখা গেল নিষ্ঠাভরে লক্ষ্মীর আরাধনায় মাততে।
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে