Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Mimi Chakraborty

সুরক্ষা চেয়ে হাই কোর্টে মিমি, জ্যোতিষী তনয় শাস্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে নয়া মোড়

বনগাঁর বিজেপি নেতা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:১২

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:১২

options
link
সুরক্ষা চেয়ে হাই কোর্টে মিমি, জ্যোতিষী তনয় শাস্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে নয়া মোড় zoom
কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মিমি চক্রবর্তী। ফাইল ছবি

সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বনগাঁর বিজেপি নেতা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। রাজ্যে পালাবদলের পর ন্যায়বিচারের আশায় নতুন করে পুলিশ সুপার ও বনগাঁ থানার দ্বারস্থ হন জ্যোতিষী তনয় শাস্ত্রী। হুঁশিয়ারি দিয়ে সেদিন জানান, তিনি সহজে মিমি চক্রবর্তীকে ছেড়ে দেবেন না। মিমি তাঁর সঙ্গে বিনা কারণে দুর্ব্যবহার করেছেন বলেই অভিযোগ। সরকারের পালাবদলের পর এবার সেই অন্যায়ের বিচার চান বলেই জানান তনয় শাস্ত্রী ৷ পালটা মিমি চক্রবর্তীও তাঁকে আইনি নোটিস পাঠান। এই পরিস্থিতিতেই এবার সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় পুলিশ তনয়কে ধরার জন্য গিয়েছিল বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, সেসময় পুলিশকে বাধা দেওয়া হয়। তাঁকে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশকে প্রথমে বেগ পেতে হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশকে ‘হেনস্তা’ ও কাজে বাধা দেওয়ার অভিযোগেও মামলা হয় তনয় শাস্ত্রী ও ধৃত দু’জনের বিরুদ্ধে। আদালতে তোলা হলে বিচারক তনয় শাস্ত্রীদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। শনিবার সেই মেয়াদ শেষে ধৃতদের আদালতে তোলা হয়। অভিনেত্রী মিমি করা মামলায় জামিন পান তনয়। তবে পুলিশকে করা হেনস্তা মামলায় সেদিন জামিন মেলেনি। গত ১২ ফেব্রুয়ারি পুলিশের দায়ের করা মামলায় তনয়কে জামিন দেয় আদালত। তার ফলে ওই সন্ধ্যায় তনয় শাস্ত্রীর জেলমুক্তি হয়। এরপর জামিনে ছাড়া পেয়ে পালটা মিমির বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, একের পর এক এক তারিখ পেরিয়ে গেলেও আদালতে গরহাজির মিমি। তাই তনয়ের আইনজীবী ও বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে নায়িকার বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। এই পরিস্থিতিতেই এবার সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.