Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mimi Chakrabarty

‘এজন্যই উনি কিংবদন্তি’, মাঝআকাশে ‘মাটির মানুষ’ সৌরভকে দেখে মুগ্ধ মিমি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আচরণে মুগ্ধ প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশাল মিডিয়ায় আবেগাপ্লুত পোস্ট তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১২:০৯

options
link
‘এজন্যই উনি কিংবদন্তি’,  মাঝআকাশে ‘মাটির মানুষ’ সৌরভকে দেখে মুগ্ধ মিমি zoom
মাঝআকাশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে মুগ্ধ মিমি। ছবি: ইনস্টাগ্রাম

তিনি ‘মহারাজ’। হাজার হাজার ভক্তের হৃদয় জয় করেছেন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার ভক্ত মিমি চক্রবর্তী। এবার প্রাক্তন সাংসদ-অভিনেত্রীকে মুগ্ধ করল ‘মহারাজে’র অসাধারণ ব্যবহার। সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেকথা জানালেন তিনি। মাঝরাতের মাঝআকাশের অভিজ্ঞতা শেয়ার করে আবেগাপ্লুত পোস্ট মিমির।

সোশাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, বিমানের ভিতরে বসে রয়েছেন মিমি ও সৌরভ গঙ্গোপাধ্যায়। মধ্যরাতে বেশ কষ্ট করেই বিমানে ওঠেন অভিনেত্রী। আচমকাই দেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অভিনেত্রীকে দেখেই বিজনেস ক্লাস ছেড়ে ছুটে আসেন ‘মহারাজ’। মিমি লেখেন, ‘রাতের শেষ বিমান। ফাঁকা শুধুমাত্র শেষ সারি। আমাদের তো বাড়ি ফিরতেই হবে, একথা ভেবে বিমানে ওঠা। তারপরই দেখা হল এই মানুষটির সঙ্গে। বিজনেস ক্লাস ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিলেন। সেলফি তুলতে আসা সকলের সঙ্গে ছবিও তুললেন। হাসিমুখে ভক্তদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন।’ মিমি আরও লেখেন, ‘কোলাহলে ভরা এই পৃথিবীতে এমন ব্যবহার সত্যি যেন মন ছুঁয়ে যায়। এই কারণে বোধহয় তিনি কিংবদন্তি।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

বলে রাখা ভালো, একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চলছে জোর আলোচনা। বায়োপিকের দায়িত্ব বর্তেছে বলিউডের নামজাদা পরিচালকের কাঁধে। লাভ রঞ্জন, অঙ্কুর গর্গের স্বপ্নের প্রজেক্ট। অতঃপর এই সিনেমার পরিচালকের আসনে কে বসবেন? সেই বিষয়ে যে, একটা আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। জানা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন। সেই পরিচালকের ফ্রেমে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বর্ণময় জীবনকাহিনী কেমন ফুটে ওঠে, দেখার অপেক্ষায় দর্শক-অনুরাগীরা। তার মাঝেই আবার শোনা যাচ্ছে ‘বিগ বস বাংলা’র ঘরেও নাকি দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হাজার ব্যস্ততার মাঝেই মিমির সঙ্গে মাঝআকাশে সাক্ষাতে যেন ‘মাটির মানুষ’ সৌরভ। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.