Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Alia Bhatt

মেট গালায় আলিয়াকে দেখে দীপিকা নামে চিৎকার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

মেট গালা মানেই ফ্যাশনের ঝড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ২০:৪৮

options
link
মেট গালায় আলিয়াকে দেখে দীপিকা নামে চিৎকার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট গালা মানেই ফ্যাশনের ঝড়। দেশ-বিদেশের তারকারা মেট গালার রেড কার্পেটে চমক দিতে তৈরি। ফ্যাশনের দুনিয়া অভিনবত্ব দেখানোর জন্য তারকারা সর্বদা তৎপর। এই যেমন আলিয়া, শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে আগুন ঝরালেন বলিউডের ‘গাঙ্গুবাই’। এই নিয়ে দ্বিতীয়বার মেট গালা (Met Gala 2024) অনুষ্ঠানে আলিয়া। আর ‘বউমা’র কীর্তিতে গর্বিত ‘শাশুড়ি’ নীতু কাপুর (Neetu Kapoor)। কিন্তু শাশুড়ি নীতু যতই খুশি হোক না কেন, মেট গালায় কিন্তু পাপারাজ্জিদের একাংশ আলিয়াকে চিনতেই পারল না! উলটে আলিয়াকে দীপিকার সঙ্গে গুলিয়ে, দীপিকা বলে চিৎকার করতে শুরু করল।

হ্যাঁ, এরকমই এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আলিয়া রেড কার্পেটে পা রাখতেই পাপারাজ্জিদের একাংশ দীপিকার নাম ধরে ডাকতে শুরু করলেন। তবে অনেকে মনে করছেন এই ভিডিও ভুয়ো। আসলে, আলিয়া ভিডিওর মধ্যে জোর করে আনা হয়েছে দীপিকার নামডাক।

[আরও প্রশ্ন: ১৯৬৫ ঘণ্টায় তৈরি আলিয়ার শাড়ি, বউমার ‘মেট গালা’ কীর্তিতে গর্বিত শাশুড়ি নীতু! বললেন…]

আলিয়া ভাট এখন বলিউডের পাশাপাশি হলিউডেও পরিচিত। পশ্চিমী বিনিোদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে কোনওরকম কসরত বাকি রাখছেন না ‘কাপুর বাড়ির বউমা’। গ্লোবাল আইকন হিসেবে আন্তর্জাতিক আঙিনার বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে নিজেকে তুলে ধরছেন, তা বহুল প্রশংসিত হচ্ছে সর্বত্র। বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া ভাট কিন্তু সম্প্রতি গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলে ফেলেছেন। এবার মেট গালার লাল গালিচায় আগুন ঝরালেন সব্যসাচী মুখোপাধ্যায়ের কাস্টমমেড শাড়িতে। যা দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। নেটপাড়ার একাংশ তো তাঁকে বলিউডের ‘প্রকৃত রানি’ বলেও সম্বোধন করলেন।

[আরও পড়ুন: ‘কোনও খান-কাপুর নয়! বচ্চনের পরই আমি’, ট্রোলড হয়েও ‘মেজাজি’ কঙ্গনা, ফের কী বললেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.