সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। আজকাল পর্দা থেকে দূরেই থাকেন তিনি। তবে শুধুই অভিনেত্রী নয়, একাধারে সমাজসেবিকাও। বার বার দেশ-বিদেশের রাজনীতি নিয়ে মুখ খুলতেও দেখা গিয়েছিল তাঁকে। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের বিরোধিতাও করে ছিলেন মেরিল। এমনই এক স্বাধীনচেতা অভিনেত্রী তাঁর জন্মদিনে রীতিমতো সারপ্রাইজ পেলেন। আর এই সারপ্রাইজটা দিলেন তাঁর মেয়ে লওসা জ্যাকবসন গামার।
হ্যাঁ, ঠিক এমন কাণ্ডটাই ঘটিয়েছেন মেরিলকন্যা। প্রাইড মাসেই প্রকাশ্যে সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন, তিনি সমকামী। ছবি শেয়ার করলেন প্রেমিকার সঙ্গেও। লওসা লিখেছেন, ”আমরা দুজনে জিতে গিয়েছে। এখন সবাইকে বলতে পারি, আমরা দুজন প্রেমে রয়েছি। নতুন এক জীবনে প্রবেশ করলাম।”
[আরও পড়ুন: প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা]
তবে মেয়ের এই সমকামিতা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মেরিল স্ট্রিপ। তবে অনেকেই মনে করছেন, মেরিল একেবারেই অন্যরকম মানুষ। তিনি স্বাধীনচেতা। তাই মেয়ের সমকামিতা মেনে নিতে তাঁর বাধা নেই।
প্রসঙ্গত, ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পামে ডিওর পুরস্কার পেয়েছেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। সিনেমায় অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ফেস্টিভ্যালের উদ্বোধনের দিনেই যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মেরিলের হাতে।
[আরও পড়ুন: পুরুষরা সাবধান! বদলা নিতে আসছে ‘স্ত্রী’, টিজারেই শিহরণ]
সর্বশেষ খবর
-
‘তোর মাকে মারব’, ছেলেকে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে ‘খুন’, পরদিন জঙ্গলে উদ্ধার অভিযুক্তের দেহও!
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক