Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Manmohan Singh Death News

Manmohan Singh Death News: ‘ওঁর বাড়িতে আমন্ত্রণের স্মৃতি ভোলার নয়’, মনমোহনের স্মৃতিচারণায় রুপম

বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪, ১৪:৪৯

options
link
Manmohan Singh Death News: ‘ওঁর বাড়িতে  আমন্ত্রণের স্মৃতি ভোলার নয়’, মনমোহনের স্মৃতিচারণায় রুপম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh Death)। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ক্যাবিনেটের বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহনের। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন দেশের নানা মহলের ব্যক্তিত্বরা। যার মধ্যে রয়েছেন বাংলার জনপ্রিয় রকস্টার রূপম ইসলাম। মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়ে নস্ট্যালজিয়ায় ভেসেছেন রূপম। ফেসবুকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে রূপম লিখলেন, তাঁর সাক্ষাতের কথা।

রূপম লিখলেন, ”প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর আমন্ত্রণে তাঁর বাসভবনে সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হওয়ার অভিজ্ঞতা কখনও ভুলবার নয়। ”

Advertisement

মনমোহনের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ বিশিষ্টজনেরা। এক্স হ্যান্ডেলে মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা জানাতে গিয়ে তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেছেন মোদি। তিনি লেখেন, ‘দেশ একজন বড় নেতাকে হারাল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির সঙ্গে নিয়মিত কথা হত। প্রশাসনিক নানা কথাবার্তা হত।’ এদিন তাঁর হাসপাতালে ভর্তির খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও।

১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাঁকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.