Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
malaika Arora

‘শুধু মেয়েদের বয়স নিয়ে এত মাতামাতি কেন?’ সামাজিক বৈষম্যে বিরক্ত মালাইকা

৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে শারীরিকভাবে এত ফিট রাখেন, একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন মালাইকা। তাঁর সৌন্দর্যের রহস্য নিয়েও উৎসুক জেন জি। পুরুষদের কেন বয়স নিয়ে প্রশ্ন করা হয় না, সম্প্রতি সমাজের এই বৈপরিত্যের বিরোধীতা করেছেন মালাইকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৪:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৪:০৭

options
link
‘শুধু মেয়েদের বয়স নিয়ে এত মাতামাতি কেন?’ সামাজিক বৈষম্যে বিরক্ত মালাইকা zoom
ছেলেদের বয়স নিয়ে কেন কেউ প্রশ্ন করে না, জানতে চান মালাইকা।
Advertisement

দীর্ঘ ৩০ বছরের বেশি মলাইকা ম্যাজিকে বুঁদ বলিউড। কখনও ‘ছঁইয়া ছঁইয়া’ তো কখনও আবার ‘মুন্নি’র তালে মালাইকার শরীরী হিল্লোল ঝড় তোলে দর্শক হৃদয়ে। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও মালাইকার গ্ল্যামারের আগুনে তোলপাড় হয়ে যায় পুরুষ হৃদয়! মালাইকার ফিটনেস আর সৌন্দর্যে ক্লিন বোল্ড দর্শক। জেন জির গ্ল্যাম ডিভাদের অনায়াসেই দশ গোল দেন ফ্যাশেনিয়েস্তা মালাইকা অরোরা। তিনি যে ইন্ডাস্ট্রির ট্রেন্ড মেকার তা বললেও কিন্তু, অত্যুক্তি হবে না। অনেক সময় সমালোচকদের কটাক্ষেরও শিকার হন, তবুও নিজ শর্তে জীবন কাটান মালাইকা অরোরা। ৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে শারীরিকভাবে এত ফিট রাখেন, একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন মালাইকা। শরীর বেয়ে চুঁইয়ে পড়া গ্ল্যামার দেখে তো তরুণ প্রজন্ম জানতে চায় নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য। সম্প্রতি বিনোদনের একটি টক শোয়ে বয়সের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মালাইকা।

শোয়ের সঞ্চালিকা জানতে চেয়েছিলেন, ফিটনেস আর সৌন্দর্যের প্রশংসার মাঝে কখনও বয়স বৃদ্ধির বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভেবেছেন? প্রত্যুত্তরে মালাইকা বলেন, “একটা সময় ছিল যখন আমি বয়স নিয়ে ভাবতাম। আবার আমার জীবনে এমন সময়ও এসেছে যেখন আমি এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র ভাবিনি। শুধু নিজের কাজটা উপভোগ করি। যেটা করতে ভালো লাগে বা ভালোবাসি সেটাই করি। আমার মনে হয় এই মুহূর্তে আমি জীবনের সবচেয়ে সুখী অধ্যায় উদযাপন করছি। জীবনে এখনও অনেক কিছু করা বাকি আছে। অনেক কিছু করতে চাই, তাই এই সকল বিষয় এখন আর আমাকে বিশেষ প্রভাবিত করে না।”

Advertisement

মালাইকার মতে, “বাহ্যিক সৌন্দর্যই শেষ কথা নয়। শুধু আয়নার দিকে তাকিয়ে ভাবি না যে আমাকে দেখতে কেমন লাগছে। এমন কিছু করতে চাই যে আমাকে, আমার পরিবারকে অনুপ্রাণিত করবে, গর্বিত করবে।”

সাধারণ কোনও মহিলা হোক বা সেলিব্রিটি, মেয়েদের বয়সের সঙ্গে তাঁদের জীবনের গতিপথের তুলনা করা হয়। কিন্তু, ছেলেদের ক্ষেত্রে সেটা কখনই হয় না। সমাজের এই বৈষম্যের বিরোধীতা করেছেন মালাইকা (Malaika Arora)। তাঁর মতে, একজন মহিলাকে যেমন অকপটে তাঁর বয়স নিয়ে প্রশ্ন করা হয়, পুরুষদেরও সেই প্রশ্ন অবশ্যই করা উচিত। মালাইকার মতে, “আমি মনে করি এই প্রশ্নগুলো সবসময় মহিলাদেরই করা হয়। খুব কমই কোনও পুরুষকে এভাবে জিজ্ঞেস করা হয়। একজন নারীকে খুব সহজেই বলা হয়, তোমার জীবনের সেরা সময়ে তুমি এমন ছিলে এখন এই বয়সে এসে কেমন লাগছে? তুমি কি এখনও নিজেকে সুন্দর মনে করো? আকর্ষণীয় মনে করো? কখনও শুনিনি কোনও পুরুষকে এইধরণের প্রশ্ন করা হয়েছে।”

Malaika Arora slams age bias against women,
বয়সের ক্ষেত্রে নারী-পুরুষ বিভাজন নিয়ে সরব মালাইকা

বয়স বা সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের ভাবনা, এমনটাই মনে করেন মালাইকা। অভিনেত্রীর সংযোজন, “বাহ্যিক সৌন্দর্যই শেষ কথা নয়। হ্যাঁ, পৃথিবী সেটাই দেখে, কিন্তু এর সঙ্গে মানসিক ও আবেগের দিকটাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সারাদিন কীভাবে কাটবে, আজ মন কী চাইছে এগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু আয়নার দিকে তাকিয়ে ভাবি না যে আমাকে দেখতে কেমন লাগছে। এমন কিছু করতে চাই যে আমাকে, আমার পরিবারকে অনুপ্রাণিত করবে, গর্বিত করবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.