Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Batwara 1947

প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক

ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন সানি দেওল। তাঁর সঙ্গী আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ০০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ০০:৩৬

options
link
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক zoom
প্রকাশ্যে 'বাটোয়ারা ১৯৪৭' ছবির ফার্স্ট লুক

ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন সানি দেওল। তাঁর সঙ্গী আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক।

সানি দেওল থেকে প্রীতি জিন্টা, শাবানা আজমি সকলের ফার্স্ট লুকই উন্মোচিত হয়েছে এদিন। প্রীতি জিন্টাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা গিয়েছে। দরজার আড়াল থেকে লুকিয়ে যেন কিছু দেখছেন শাবানা আজমি। আর সানি দেওল ধরা দিয়েছেন কোনও এক আবেগঘন মুহূর্তে। ছবি যে হালফিলের ছকে বাঁধা নয়, তা যেন ফার্স্ট লুকেই একেবারে স্পষ্ট বলেই মত সিনে অনুরাগীদের। এই ছবি দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য বলেও মনে করছেন কেউ কেউ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aamir Khan Productions (@aamirkhanproductions)

‘বাটোয়ারা ১৯৪৭’ নামে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান প্রোডাকশনস। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা। গোড়ার দিকে সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’ রাখা হয়। পরে যদিও ছবির নাম বদল হয়। গত ৯ জুন ‘বাটোয়ারা ১৯৪৭’ নামে প্রকাশ্যে আসে সিনেমার পয়লা ঝলক। পাশাপাশি সিনেমামুক্তির দিনক্ষণও প্রকাশ্যে আসে। স্বাধীনতা দিবসের আবহে চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে সানি দেওলের এই দেশাত্মবোধক ছবি। উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’-এর। সুতরাং বক্স অফিস যুদ্ধে কার গ্রাফ কোথায় থাকে? নজর থাকবে সেদিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.