Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Mainul Ahasan Nobel

ছেলে কোলে মঞ্চে বিতর্কে জর্জরিত নোবেল, গাইলেন ‘বাবা কতদিন…’, ‘মতি ফিরল?’ খোঁচা নেটপাড়ার

সোশাল মিডিয়ায় ভাইরাল নোবেলের ভিডিও।     

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২০:৩৪

options
link
ছেলে কোলে মঞ্চে বিতর্কে জর্জরিত নোবেল, গাইলেন ‘বাবা কতদিন…’, ‘মতি ফিরল?’ খোঁচা নেটপাড়ার zoom
Advertisement

সারেগামাপা-এর মঞ্চে বাংলাদেশের মইনুল আহসান নোবেলের (Mainul Ahasan Nobel) মুখে জেমসের ‘বাবা কতদিন’ গান শুনে চোখের জল ফেলেছিলেন সকলে। তারপর একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু বিতর্কে জড়িয়েছে কেরিয়ার কার্যত শেষ হতে বসেছিল। তবে যে ‘বাবা’ গান পরিচিতি দিয়েছিল, ব্যক্তিজীবনে বাবা হয়ে ফের মূলস্রোতে বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী। ছেলে কোলে জেমসের গানে মঞ্চ মাতালেন নোবেল। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।     

বরাবরই গানের প্রতি আকর্ষণ ছিল নোবেলের। নিজ গুণে ওপার বাংলা থেকে জায়গা করে নিয়েছিলেন সারেগামাপা-শোতে। গানের মাধ্যমে সহজেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। যদিও তা ধরে রাখতে পারেননি নোবেল। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। একাধিক সম্পর্ক, কখনও তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বারবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। জেলও খেটেছেন। গতবছর তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন যে তরুণী আদালতের নির্দেশে তাঁকে বিয়ে করেন নোবেল। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। 

Advertisement

এখন এক সন্তানের বাবা নোবেল। সম্প্রতি সোশাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, ছেলে কোলে  ‘বাবা কতদিন’ গাইছেন নোবেল। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাবা আর আমি।’ দীর্ঘদিন পর চেনা মেজাজে নোবেলকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘এবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে গাঁজা, মদ খাওয়া বাদ দিয়ে দাও।’ কেউ লিখেছেন, ‘প্লিজ নোবেল ভাই আপনার এই বাপটার দিকে তাকিয়ে হলেও সব ছেড়ে আবার ২০১৮-২০১৯ সালের মতো আমাদের মাঝে ফিরে আসুন।’ কেউ আবার খানিকটা বিঁধে লিখলেন, ‘মতি ফিরল?’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.