Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Viral Video

জ্যান্ত সাপ নিয়ে সটান প্রেক্ষাগৃহে! ভাইরাল সুপারস্টারের ভক্তের ‘হিরোগিরি’

মুখ ঢেকে সাপ হাতে নাচ! সিনেমাহলে আতঙ্কের পরিবেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৫, ১৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৫, ১৩:১৮

options
link
জ্যান্ত সাপ নিয়ে সটান প্রেক্ষাগৃহে! ভাইরাল সুপারস্টারের ভক্তের ‘হিরোগিরি’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় অভিনেতার জন্য কী-ই না করেন অনুরাগীরা। কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে নিজস্বী নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন। কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে হত্যে দেন! অনেকে আবার প্রিয় নায়কের সিনেমার চরিত্রের অনুকরণ করে সম্মান জানান। তবে এবার দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর এক অনুরাগী যা করলেন, তা দেখে তাজ্জব নেটদুনিয়া!

সদ্য রি-রিলিজ করেছে মহেশবাবুর ‘খালেজা’। যে সিনেমা ২০১০ সালে বক্স অফিসে ঝড় তিলে দিয়েছিল। শুক্রবার সেই ছবির মুক্তি ঘিরে এমনিতেই দক্ষিণী মহলে উন্মাদনার পারদ চড়েছিল। তবে ছবি দেখতে গিয়ে হলে যা কাণ্ড ঘটালেন জনৈক দর্শক, তা রীতিমতো দাবানল গতিতে ভাইরাল। বলিউড মাধ্যম সূত্রে খবর, বিজয়ওয়াড়ার এক সিনেমাহলে জ্যান্ত সাপ নিয়ে ‘খালেজা’ দেখতে গিয়েছিলেন জনৈক। ওই ছবির এক দৃশ্যে সাপ নিয়ে মরুভূমির মাঝে হেঁটে যেতে দেখা গিয়েছিল মহেশবাবুকে। আইকনিক সেই দৃশ্য দেড় দশক বাদেও বহুল চর্চিত। আর সেই সিকোয়েন্সের পুনর্নিমাণ করার জন্যই সাপ নিয়ে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ওই ব্যক্তি। প্রথমটায় অনেকে ভেবেছিলেন, সেটা হয়তো খেলনা সাপ! কিন্তু গোল বাঁধে ওই ব্যক্তির হাতে থাকা সাপ যখন কিলিবিলিয়ে ওঠে। সেই দৃশ্য দেখে হুড়োহুড়ি পড়ে যায় হলে। সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। ক্যামেরাবন্দি সেই দৃশ্যই শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জানা গিয়েছে, প্রেক্ষাগৃহে হইচই শুরু হতেই ওই সাপটি নিজে থেকেই বেরিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Mahesh Babu's Fan Brings Real Snake To Khaleja Screening

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জ্যান্ত সাপ হাতে ওই দর্শক প্রেক্ষাগৃহে নাচানাচি করছে বন্ধুদের সঙ্গে। যদিও কে ওই ব্যক্তি, সেটা জানা যায়নি। কারণ কাপড় দিয়ে মুখ ঢেকে প্রেক্ষাগৃহে ঢুকেছিলেন তিনি। তবে সাপটি আদৌ বিষাক্ত কিনা? তা নিয়ে সন্দিহান সকলে। এদিকে সাপ ধরে হলে সিনেমা দেখতে ঢোকায় মারাত্মক আপত্তি তুলেছেন পশুপ্রেমীরা। অনেকে আবার ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.