Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
vidya balan

মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে মঞ্চে ধপাস বিদ্যা! ভিডিও ভাইরাল

পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ১০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ১০:৩৭

options
link
মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে মঞ্চে ধপাস বিদ্যা! ভিডিও ভাইরাল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুলভুলাইয়া ৩’ ছবির সবচেয়ে বড় চমক যে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি হতে চলেছে, তা ট্রেলার থেকেই স্পষ্ট। এমনকী, ‘আমি যে তোমার’ গানে দুই অভিনেত্রীর নাচ এই ছবির একটা ইউএসপি, তাও স্বীকার করেছে ছবির টিম। শুক্রবার অবশেষে মুক্তি পেল এই গানের ভিডিও। আর সেই ভিডিও প্রকাশ অনুষ্ঠানেই ঘটল বিপত্তি। মঞ্চে মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে ধপাস করে পড়লেন বিদ্য়া! তবে সঙ্গে সঙ্গে সামলেও নিয়েছেন। সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

‘আমি যে তোমার ৩.০’, এই নাম দেওয়া হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার গানকে। আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারেই নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে। দুজনে যেন নাচের ছন্দেই দ্বৈরথে মেতে উঠেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়াবহ রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। একই সঙ্গে এবারের ছবির বাড়তি পাওনা বলিউডের ‘ডান্সিং ক্যুইন’ মাধুরী দীক্ষিত।

কোন চরিত্রে মাধুরী দীক্ষিত অভিনয় করছেন? তা তেমনভাবে জানা যায়নি। তবে গল্পের শিকড় এবার কলকাতা শহরে। নায়ক কার্তিক আরিয়ান এই শহরেই একাধিক দিন থেকে শুটিং করে গিয়েছেন। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ছাড়াও অনীশ বাজমি পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া এবং কাঞ্চন মল্লিক। দিওয়ালির মরশুমে আগামী পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.