সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার টলিউড অভিনেত্রী মধুমিতা। দুঘর্টনাস্থল থেকেই ফেসবুক লাইভে অভিনেত্রী জানালেন, ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে। মধুমিতা (Madhumita Sarcar) জানিয়েছেন, ভগবানের কৃপায় প্রাণে বেঁচেছেন তিনি।
মধুমিতা ফেসবুকে জানালেন, ”ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়, খুবই ভয়াবহ ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি ড্রাইভারে পিছনের সিটে বসেছিলাম। একটা লরি আমার গাড়িতে খুব জোরে এসে ধাক্কা মারে। অনেক বাজে কিছু হতে পারত। ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।”
মধুমিতা জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও তিনি পুজো দিয়েছেন মন্দিরে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য।
ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পুজো দেন। এর আগে দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে।
এমনকী, মাঝ রাতে দেওঘরের রাস্তায় দাঁড়িয়ে নারী সুরক্ষার কথাও লিখেছিলেন সোশাল মিডিয়ায়। কপালজুড়ে হলুদ তিলক। রাত ২টোর সময়ে রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কেউ তাঁকে উত্যক্ত বা কুরুচিকর মন্তব্য করছেন না বলেও জানিয়েছেন তিনি। মন্দিরে প্রণাম করেই মধুমিতাকে বলতে শোনা গেল, “এখন রাত দুটো। এই সময়ে এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পিছন থেকে গাড়িও আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা।” এরপরই মেয়েদের নাইট শিফট থেকে অব্যাহতি প্রসঙ্গে কয়েকটা কথা বলেছিলেন মধুমিতা।
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে