Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Lucky Ali

‘মৃত্যুর জন্য প্রস্তুত, মারা গেলেই কবর দিও’, কনসার্টের মাঝে কেন বললেন লাকি আলি?

মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। যেখানেই মৃত্যুবরণ করবেন সেখানেই কবর দেওয়া যাবে লাকি আলিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৬:১৭

options
link
‘মৃত্যুর জন্য প্রস্তুত, মারা গেলেই কবর দিও’, কনসার্টের মাঝে কেন বললেন লাকি আলি? zoom
মৃত্যু নিয়ে আবেগপ্রবণ লাকি আলি
Advertisement

লাকি আলি, সঙ্গীতের দুনিয়ায় এক উল্লেখযোগ্য নাম। তাঁর স্বতন্ত্র সঙ্গীতশৈলী দশকের পর দশক শ্রোতাদের সমৃদ্ধ করে চলেছে। বহু অনুরাগীর কাছে লাকি আলির (Lucky Ali) গান যেন বাস্তব জীবনেরই অবিচ্ছেদ্য অংশ! ৬৭ বছর বয়সি গায়কের সুরের মূর্চ্ছনায় যেন নেশা লাগে সঙ্গীতপ্রেমীদের মনে। তাঁর কনসার্ট মানেই অনুষ্ঠানস্থলে জনজোয়ার। সম্প্রতি একটি কনসার্ট করেছেন লাকি আলি। সঙ্গীত পরিবেশনের মাঝে আচমকা নিজের মৃত্যু নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন লাকি আলি।

এদিন মৃত্যু নিয়ে প্রকাশ্যে মনের ইচ্ছে জানালেন গায়ক। যে কোন মুহূর্তে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে যেন তাঁকে কবর দেওয়া হয়। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতার লাইন ‘জন্মিলে মরিতে হবে’, এই চিরন্তন সত্য মেনে নিতে সদা প্রস্তুত। গায়কের এই কথাগুলো অনুরাগীদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক তা বলার অপেক্ষাই রাখে না।

Advertisement
Lucky Ali turns emotional during a concert
লাকি আলি

লাকি আলির এই আবেগঘন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল। কনসার্টের ছোট্ট একটি ক্লিপিং নিজেও ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন। শ্রোতাদের উদ্দেশে কথা বলতে গিয়ে তাঁর প্রতি ভক্তদের অপরিসীম ভালোবাসার কথা স্বীকার করেছেন। অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে হঠাৎ বলে ওঠেন, “তোমরা প্রত্যেকে আমাকে ভালোবাসো সেটা জানি। আমিও তোমাদের খুব ভালোবাসি। কিন্তু একদিন তো আমাকে চলে যেতে হবে। সেটার জন্য আমি তোমাদের প্রস্তুত থাকতে বলছি না। কারণ সেটার জন্য আমি নিজেই প্রস্তুত।”

এরপর যে কথাটা বললেন তা শুনে একেবারে হতবাক উপস্থিত সকলে। ভ্রমণসংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বলেন, যখনই কোথাও যান সঙ্গে রাখেন বিশেষ একটি বস্ত্র যা মৃত্যুর পর কবর দিতে অপরিহার্য। ব্যাগে রাখেন ইসলাম ধর্মের বিশেষ কাপড় ইহরাম। যেটি মুসলিমদের হজ ও উমরাহ পালনের সময় গায়ে জড়ানো হয়। আবার এই বিশেষ কাপড়টাই কবরের উপর দেওয়া হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucky Ali (@officialluckyali)

এই মর্মে গায়কের সংযোজন, “আমি যখনই ভ্রমণ করি আমার সঙ্গে ইহরাম রাখি। যেটা আমার কবরের উপর ঢাকা দেওয়ার কাপড়। আমি যেখানেই দেহ রাখব, সেখানেই আমাকে কবর দিয়ে দিও।” তাঁর এই হুল ফোটানো আবেগতাড়িত কথায় ছিন্নভিন্ন ভক্ত হৃদয়!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.