Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rahul Arunoday Banerjee

রাহুলের শেষকৃত্য সম্পন্ন, চোখের জলে কেওড়াতলা ছাড়লেন স্ত্রী প্রিয়াঙ্কা

Advertisement
এক নজরে
১৮:৩০ সর্বশেষ
পঞ্চভূতে বিলীন রাহুল
১৭:২৭
মহাশ্মশান চত্বরে গন্ডগোল
১৭:২০
কেওড়াতলায় প্রবেশে বাধা পেয়ে ক্ষুব্ধ রাহুলের বন্ধুরা
১৭:০০
রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ সৌরভের
১৬:১০
সহ-অভিনেতাকে চোখের জলে শেষবিদায়
১৫:৪৫
বাড়ি থেকে সরাসরি দেহ যাবে মহাশ্মশানে
১৫:১৮
বাড়িতে রাহুলের নিথর দেহ
১৫:১১
বিজয়গড়ের বাড়িতে পৌঁছল রাহুলের দেহ
১৪:০৫
রাহুলকে শেষ শ্রদ্ধা তমলুকবাসীর
১৩:২৯
কলকাতায় ফিরছে রাহুলের দেহ
১৩:২০
রাহুলের পাকস্থলিতে জল ও বালি!
১৩:০৮
রাহুলের রাজনৈতিক পরিচয় নিয়ে কাটাছেঁড়ায় ক্ষুব্ধ কুণাল
১৩:০৪
সাঁতার জানতেন রাহুল, দাবি গাড়ির চালকের
১২:৪০
শোকপ্রকাশ কেকেআরের
১২:১০
শুরু ময়নাতদন্ত
১১:৪৫
বিজয়গড়ে পাপিয়াকে ঘিরে বচসা
১১:১৯
তমলুকের পর কলকাতাতেও ময়নাতদন্ত!
১১:১৪
রাহুলের বাড়িতে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী
১০:৫৮
রাহুলের বাড়িতে প্রসেনজিৎ
১০:৫৩
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু
১০:৩৪
ময়নাতদন্তের পর দেহ হস্তান্তর
১০:৩১
অনুমতি ছাড়াই শুটিংয়ের অভিযোগ
১০:৩০
রাহুলের মৃত্যুতে ওড়িশা পুলিশের বিবৃতি
১০:২৯
প্রয়াত রাহুল
শেষকৃত্য সম্পন্ন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২১:৩৭

options
link
Advertisement
শেষ আপডেট: ১৮:৩০

পঞ্চভূতে বিলীন রাহুল

শেষকৃত্য সম্পন্ন হল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। চোখের জলে ভিজে কেওড়াতলা থেকে বেরলেন স্ত্রী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন আত্মীয় পরিজন, প্রতিবেশী, ছোটবেলার বন্ধুরা।

শেষ আপডেট: ১৭:২৭

মহাশ্মশান চত্বরে গন্ডগোল

বন্ধুরা প্রবেশ করতে পারলেও অনেককেই চুল্লির কাছে যেতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে মহাশ্মশান চত্বরে ক্ষোভ দেখান রাহুলের ছোটবেলার বন্ধুরা। অন্তেষ্টিতে উপস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুকমা রায়, অঙ্কুশ হাজরারা।

Advertisement
শেষ আপডেট: ১৭:২০

কেওড়াতলায় প্রবেশে বাধা পেয়ে ক্ষুব্ধ রাহুলের বন্ধুরা

রাহুলের নিথর দেহ পৌঁছতেই কেওড়াতলা মহাশ্মশানের অশান্তি। অভিনেতার বন্ধুদের অভিযোগ, বেছে বেছে সেলিব্রিটিদেরই শ্মশানের ভিতরে যেতে দেওয়া হচ্ছে। তাঁদের গেটে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। ক্ষুব্ধ ছোটবেলার এক বন্ধু জানান, "আমরা ছোটবেলার বন্ধু। ছোট থেকে দেখছি। আমাদের ভিতরে যাওয়ার অধিকার আছে। তাও শুধু বেছে বেছে সেলেবদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে।"

keoratala
শেষ আপডেট: ১৭:০০

রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ সৌরভের

রাহুলের অকালপ্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "রাহুল আমার খুব ঘনিষ্ঠ ছিল। ওকে আমি বহুদিন ধরে চিনি। কেন যে জলে নামতে গেল? খুবই দুঃখজনক ঘটনা।"

শেষ আপডেট: ১৬:১০

সহ-অভিনেতাকে চোখের জলে শেষবিদায়

বাড়ি থেকে বের করে আনা হল রাহুলের নিথর দেহ। শববাহী গাড়ি ঘিরে জনতার ঢল। প্রিয় সহ-অভিনেতা রাহুলকে চোখের জলে শেষবিদায় জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সাহেব চট্টোপাধ্যায়, রিমঝিম মৈত্র, সায়নী ঘোষ-সহ টলিপাড়ার বিশিষ্টরা।

শেষ আপডেট: ১৫:৪৫

বাড়ি থেকে সরাসরি দেহ যাবে মহাশ্মশানে

রাহুলের বিজয়গড়ের বাড়িতে উপস্থিত অভিনেতা আবির চট্টোপাধ্যায়, বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়। বামনেত্রী দীপ্সিতা ধর-সহ অনেকে। আপাতত এই বাড়িতেই রয়েছেন রাহুলের বৃদ্ধ মা, স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজ। বাড়ি থেকে সোজা কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুলকে। পরিবারের তরফে গতকালই আবেদন করা হয়েছিল, একেবারে আড়ম্বরহীনভাবেই রাহুলের দেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে। কোথাও শায়িত থাকবে না মৃতদেহ।

শেষ আপডেট: ১৫:১৮

বাড়িতে রাহুলের নিথর দেহ

শববাহী গাড়ি থেকে রাহুলের দেহ কাঁধে তুলে বাড়ির ভিতর নিয়ে গেলেন তাঁর সহ-অভিনেতারা। অভিনেতাকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন অগণিত অনুরাগী।

শেষ আপডেট: ১৫:১১

বিজয়গড়ের বাড়িতে পৌঁছল রাহুলের দেহ

বিজয়গড়ের বাড়িতে পৌঁছল রাহুলের দেহ। উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, মহম্মদ সেলিম-সহ বিশিষ্টরা।

শেষ আপডেট: ১৪:০৫

রাহুলকে শেষ শ্রদ্ধা তমলুকবাসীর

রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক হাজার মানুষ তমলুক হাসপাতালে উপস্থিত ছিলেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের মালা দেওয়া হয়। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফেও মালা পরিয়ে শোকজ্ঞাপন করা হয়।

শেষ আপডেট: ১৩:২৯

কলকাতায় ফিরছে রাহুলের দেহ

কলকাতায় ফিরছে রাহুলের দেহ। নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য জানান, "আন্দাজ করছি আড়াইটে নাগাদ ওঁর বাড়ি বিজয়গড়ে পৌঁছে যাব। এর বেশি কিছু লেখার মতো মনের অবস্থা নয়। সকলে বিজয়গড় পল্লিশ্রীর মোড়ে রাহুলের বাড়ি সংলগ্ন ভোলা বসু ভবনে আসুন ওঁকে সম্মান শ্রদ্ধা জানাতে।"

শেষ আপডেট: ১৩:২০

রাহুলের পাকস্থলিতে জল ও বালি!

তমলুকে রাহুলের ময়নাতদন্ত শেষ। অফিসিয়াল রিপোর্ট এখনই পাওয়া যাবে না। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, শরীরের মধ্যে পাকস্থলিতে জল ও বালি পাওয়া গিয়েছি। অনুমান করা হচ্ছে, চোরাবালিতে পড়ে যাওয়ার কারণে সমুদ্রের নোনাজল ও অনেকটা বালি পেটে চলে যায়।

শেষ আপডেট: ১৩:০৮

রাহুলের রাজনৈতিক পরিচয় নিয়ে কাটাছেঁড়ায় ক্ষুব্ধ কুণাল

রাহুলের রাজনৈতিক পরিচয় নিয়ে কাটাছেঁড়া করায় সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি লেখেন, 'রাহুলের অকালমৃত্যুর পর যারা ওঁর রাজনৈতিক বিশ্বাসকে জড়িয়ে তাকে আক্রমণ করে ফেস বুকে পোস্ট বা কমেন্ট করছে, সেগুলো জানোয়ারের অধম। রাহুল বামপন্থী হতেই পারে। ও কারুর পাকা ধানে মই দিতে যায়নি। ছেলেটি ভালো অভিনেতা, শক্তিশালী লেখক। কিছু কৃমি, কীটের জন্য সোশ্যাল মিডিয়াটা নোংরা হয়ে যাচ্ছে। একটা ছেলে এভাবে দুর্ঘটনায় মারা গেল, তাকে নিয়ে যারা অসভ্যতা করছে, তাদের জুতিয়ে সিধে করা উচিত। এর থেকে নরম কিছু লেখা গেল না।'

শেষ আপডেট: ১৩:০৪

সাঁতার জানতেন রাহুল, দাবি গাড়ির চালকের

রাহুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর গাড়ির চালক। তিনি বলেন, "ইউনিটের ছয়-সাতজন জীবন বাজি রেখে লাফ দিয়েছিল রাহুলকে বাঁচাতে। আমি স্পটে থেকেও কিছু করতে পারিনি। সাঁতার জানতেন, কিন্তু নার্ভাস হয়ে হয়তো কাটতে পারেননি। জল বেশ গভীর ছিল। অনেকটা জল শরীরে ঢুকে গিয়েছিল। হাসপাতালে নিয়ে গিয়ে জল বের করার চেষ্টা করা হয়। কিন্তু তখন সব শেষ। এমনিতে টলিউডের শুটিংয়ে কোনও ডাক্তার থাকেন না। এখানেও ছিল না।"

শেষ আপডেট: ১২:৪০

শোকপ্রকাশ কেকেআরের

রাহুলের অকাল প্রয়াণে শোকপ্রকাশ কলকাতা নাইট রাইডার্সের। সোশাল মিডিয়ায় পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেছে শাহরুখ খানের দল।

শেষ আপডেট: ১২:১০

শুরু ময়নাতদন্ত

পূর্ব মেদিনীপুরের জেলাপুলিশ সুপার অংশুমান সাহা জানান, তমলুকে পৌঁছে গিয়েছেন রাহুলের মামা এবং অভিনেতার কয়েকজন বন্ধু। ময়নাতদন্ত শুরু হয়েছে। যদিও পরিবারের তরফে এখনও কোনও মামলা রুজু হয়নি। ইতিমধ্যেই ওসি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছেন। জেলা পুলিশের তরফে ময়নাতদন্তের ভিডিও রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে। সমুদ্রে রাহুলের শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ।

শেষ আপডেট: ১১:৪৫

বিজয়গড়ে পাপিয়াকে ঘিরে বচসা

রাহুলের বিজয়গড়ের বাড়ির বাইরে পাপিয়া অধিকারী পৌঁছতেই শুরু অশান্তি। অভিযোগ, বাড়ির সামনে স্লোগান দেন বিজেপি সমর্থকরা। প্রতিবেশী বারণ করায় বচসা বাধে।

শেষ আপডেট: ১১:১৯

তমলুকের পর কলকাতাতেও ময়নাতদন্ত!

জানা যাচ্ছে, তমলুকে ময়না তদন্তের পর বিকেলের দিকে কলকাতায় আনা হবে রাহুলের দেহ। খুব সম্ভবত মেডিক্যাল কলেজে ফের ময়নাতদন্ত হতে পারে অভিনেতার।

শেষ আপডেট: ১১:১৪

রাহুলের বাড়িতে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী

রাহুলের বাড়িতে টালিগঞ্জ আসনের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। কথা বলেন পরিবারের সঙ্গে। পরে বেরিয়ে এসে তদন্তের দাবি তোলেন। পাপিয়ার কথায়, "এইটুকু বয়সে ও যা করেছে, ওকে ভুলতে পারব না। তদন্ত অবশ্যই হওয়া উচিত। অনুমতিও নেওয়া উচিত ছিল। প্রযোজনা সংস্থার দেখা উচিত ছিল। নাহলে কলাকুশলী, টেকনিশিয়ানদের দায়িত্ব কে নেবে ভিনরাজ্যে?"

শেষ আপডেট: ১০:৫৮

রাহুলের বাড়িতে প্রসেনজিৎ

অভিনেতার বিজয়গড়ের বাড়িতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোকস্তব্ধ পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তিনি।

শেষ আপডেট: ১০:৫৩

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

রাহুলের মৃত্যুতে দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

শেষ আপডেট: ১০:৩৪

ময়নাতদন্তের পর দেহ হস্তান্তর

তমলুক হাসপাতালে অভিনেতার দেহের ময়নাতদন্ত করা হবে। তারপরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শেষ আপডেট: ১০:৩১

অনুমতি ছাড়াই শুটিংয়ের অভিযোগ

অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে বলেই অভিযোগ ওড়িশা পুলিশের। তালসারি পুলিশের সঙ্গে দিঘা পুলিশ যোগাযোগ করেছে।

শেষ আপডেট: ১০:৩০

রাহুলের মৃত্যুতে ওড়িশা পুলিশের বিবৃতি

চোখের পলকে যেন সব শেষ। কয়েক ঘণ্টা আগে শুটিং করছিলেন রাহুল, সেই অভিনেতাই আজ নেই। তালসারিতে ‘অরুণাস্ত’। রাহুলের সলিল সমাধি।

শেষ আপডেট: ১০:২৯

প্রয়াত রাহুল

চোখের পলকে যেন সব শেষ। কয়েক ঘণ্টা আগে শুটিং করছিলেন রাহুল, সেই অভিনেতাই আজ নেই। তালসারিতে ‘অরুণাস্ত’। রাহুলের সলিল সমাধি। সোমবার ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.