নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের আগামী মেগা বাজেট মুভি ‘রামায়ণ’ নিয়ে দর্শকের মধঘ্যে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। রাম অবতারে রণবীর কাপুরে মুগ্ধ দর্শক। এর মাঝেই ‘এআই’-য়ের ব্যবহারে ভগবান রাম হয়ে উঠেছেন রণবীর সিং থেকে হৃত্বিক রোশন, বাদ যাননি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও। ভক্তরা সুশান্তকে (Sushant Singh Rajput) রামের (Lord Ram) চরিত্রে কল্পনা করে ‘এআই’- এর সাহায্যে বেশ কয়েকটি ছবি বানিয়েছেন। সোশাল মিডিয়ায় রাম অবতারে সুশান্তের ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ বোন শ্বেতা সিং কীর্তি। প্রয়াত ভাইয়ের প্রতি আজও অনুরাগীদের ভালবাসায় চোখের জল আটকাতে পারেননি। সুশান্তের ছবিতে কী প্রতিক্রিয়া শ্বেতার?
তিনি মনে করেন, সুশান্ত বেঁচে থাকলে ভগবানের রামের চরিত্রকে তাঁর থেকে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না। ‘এআই’ দ্বারা নির্মিত ভগবান রাম রূপে সুশান্তের ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘রামজি শুধুমাত্র একজন ব্যক্তি বা চরিত্র নন, তিনি মূল্যবোধের প্রতীক। মর্যাদা, সহমর্মিতা, সম্মান, সাহস, সত্য এবং সীতামায়ের প্রতি তাঁর নির্মল ভালোবাসাই আমাদের কাছে অমূল্য।’
আরও পড়ুন:
শ্বেতার মতে, ‘ওঁর মনের পবিত্রতা, নিষ্পাপ চোখ আর মুখের অভিব্যক্তির মহত্ত্ব প্রমাণ করে এই যুগে রামের চরিত্রটি ভাইয়ের মতো সুন্দর আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না। ‘
আরও যোগ করেছেন, বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বনবাসে গিয়ে তপস্যা করে জীবন কাটানোর মধ্যেও প্রমাণিত হয় রামের জীবনের মূল্যবোধগুলি কতটা স্বচ্ছ ছিল। রাম রূপে সুশান্তের ছবি শ্বেতার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।
View this post on Instagram
সেই কারণ ব্যখা করে লেখেন, ‘আমার ভাইকে শুধু রামের চরিত্রে ভালোই লাগত না বরং ভগবান রামের চরিত্রের শক্তিশালী দিকটাও ওঁর মধ্যে ছিল। ওঁর মনের পবিত্রতা, নিষ্পাপ চোখ আর মুখের অভিব্যক্তির মহত্ত্ব প্রমাণ করে এই যুগে রামের চরিত্রটি ভাইয়ের মতো সুন্দর আর কেউ ফুটিয়ে তুলতে পারতেন না। ‘
উন্নত প্রযুক্তির যুগে আজকাল সব কিছুই যেন হাতের মুঠোয়। ‘এআই’-র ব্যবহারে রাম অবতারে তারকাদের ছবিতে কাকে বেশি ভাল লাগছে তা নিয়ে নানা মুনির নানা মত। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। খুব অল্প সময়ে অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের জমি শক্ত করেছিলেন। তাই হয়তো আজও ভক্তদের মন থেকে মুছে সুশান্ত সিং রাজপুত নামটা আজও মুছে যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ