সিনেমার কাজ শেষ হলেই পরিচালক-প্রযোজকের ভোলবদল! শিল্পীদের সঙ্গে বকেয়া টাকা নিয়ে শুরু হয় ঝামেলা। সিনেপাড়ায় কান পাতলে আখছাড় শোনা যায় এমন ঘটনা। এবার এমন পরিস্থিতির শিকার ‘লাপাতা লেডিজ’খ্যাত অভিনেতা সতেন্দ্র সোনি। আমির খানের প্রযোজনায় এই ছবিতে স্বল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েছেন সত্যেন্দ্র। অভিযোগ, মধ্যপ্রদেশে একটি ছবির শুটিং শেষ করার পর তাঁকে পারিশ্রমিক দেওয়া হয়নি। শুধু তাই নয়, প্রাপ্য পারিশ্রমিক চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। অগত্যা মুম্বই চলে আসতে বাধ্য হয়েছেন।
ওই আবেগঘন ভিডিওতে অভিনেতা জানান, পরিচালক শুধুমাত্র সাইনিং অ্যামাউন্টটুকুই দিয়েছেন। বকেয়া পারিশ্রমিক চাইতেই তাঁকে হোটেল ছাড়ার হুমকি দেন। কান্নাজড়িত কণ্ঠে সতেন্দ্র বলেন, “আমার নাম সতেন্দ্র সোনি। আমি একজন অভিনেতা। একটি ছবির শুটিংয়ের জন্য এখানে এসেছিলাম। ছবির পরিচালক পুষ্পেন্দ্রজি। তিনি আমাকে ৫০ হাজার টাকা সাইনিং অ্যামাউন্ট দিয়ে বলেছিলেন, শুটিং শেষ হলে বাকি টাকা দেওয়া হবে। আজ আট দিনের শুটিং শেষ হয়েছে। আমি যখন পারিশ্রমিকের কথা বললাম, তখন তিনি আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন। এমনকি এটাও বলেন, তোমাকে যেন আর হোটেলে না দেখি। মারধরেরও হুমকি দেন।”
আরও পড়ুন:

আরও গুরুতর অভিযোগ করেন সত্যেন্দ্র। তাঁর দাবি, পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে ধাওয়া করেন এবং রাস্তার মাঝেই মারধর করেন। হিন্দিতে লেখা বক্তব্যের বাংলা তর্জমা করলে হয়, ‘আমরা তিনজন হাঁটছিলাম। তখন ওঁরা গাড়ি নিয়ে আমাদের পিছু নেন। আমাকে দেখে পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান রাস্তার মাঝখানেই মারধর শুরু করেন। শ্রীধর ভাইয়া আমাকে বাঁচাতে এগিয়ে এলে পরিচালক তাঁকেও মারধর করেন।’ এই বিষয়ে পরিচালক পুষ্পেন্দ্র সিং এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
View this post on Instagram
পরবর্তীতে পোস্ট করা আরও একটি ভিডিওতে দেখা যায় দুই শিল্পীর সঙ্গে মুম্বইয়ের একটি রেলস্টেশনে সতেন্দ্র সোনি। নিরাপদে মুম্বই পৌঁছানোর জন্য এবং তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াতে মধ্যপ্রদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অভিনেতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের