বাংলা ক্যালেন্ডারের পয়লা দিনেই অর্থাৎ ১৫ এপ্রিল আরবসাগরের পাড়েও ছিল খুশির আমেজ। ১৪ বছরের দীর্ঘ মনোমালিন্যের অবসান ঘটিয়ে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja) সঙ্গে ভাগ্নে ক্রুষ্না অভিষেকের (Krushna Abhishek) পুনর্মিলন কার্যত ইন্টারনেটে ঝড় তুলেছিল। ‘লাফটার শেফস সিজন ৩’র সেটে কৃষ্ণা ও তাঁর স্ত্রী কাশ্মীরা শাহর সঙ্গে পোজও দেন সুনীতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের পুনর্মিলন নিয়ে কথা বলার সময় কৌতুক অভিনেতা কৃষ্ণা জানান, এটি তাঁর এবং তাঁর স্ত্রীর জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত একটি মুহূর্ত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘লাফটার শেফসয়ের’ সেই আবেগঘন মুহূর্তকে স্মরণীয় পর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি কিছুই জানতাম না। ক্রিয়েটিভ টিম আর চ্যানেল এই বিষয়টা সম্পূর্ণ গোপন রেখেছিল। সুনীতা জি আসছেন এটা আমি বা কাশ্মীরা কেউই জানতাম না। এমনকি শোয়ের সঞ্চালিকা ভারতীও আগে থেকে কিছু জানতেন না। সবার জন্যই এটা একটা বিরাট চমক ছিল। আমদের কাছে এটা ভীষণ আবেগঘন একটা মুহূর্ত ছিল কারণ অনেক দিন পর আমাদের মামির সঙ্গে দেখা হয়।”
আরও পড়ুন:
ক্রুষ্না বলেন, “সুনীতা মামি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আট বছর ওঁর বাড়িতে ছিলাম। যৌথ পরিবারে বড় হয়েছি। এই শোয়ে আমাদের অনেক কথা হয়েছে। সম্পর্কের বরফ গলেছে। বন্ধ ঘরে যেটা হওয়ার কথা ছিল চ্যানেল সেটা ভরা মঞ্চে প্রকাশ্যে করিয়ে দিল।”
আরও জানান, “আমি আগে দু-একবার অনুষ্ঠানে মামির সঙ্গে দেখা করেছি কিন্তু কাশ্মীরা গত দশ বছরে একবারও ওঁর সঙ্গে দেখা করেনি। তাই এটা আমাদের জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত যা আমরা সারাজীবন মনে রাখব। খুব আনন্দ হয়েছে। এতদিন পর দেখা হওয়ায় অনেক গল্প হয়েছে।”
ছেলেবেলার স্মৃতি হাতড়ে ক্রুষ্নার সংযোজন, “সুনীতা মামি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আমি আট বছর ওঁর বাড়িতে ছলাম। আমরা যৌথ পরিবারে বড় হয়েছি। এই শোয়ে আমাদের অনেক কথা হয়েছে। সম্পর্কের বরফ গলেছে। বন্ধ ঘরে যেটা হওয়ার কথা ছিল চ্যানেল সেটা ভরা মঞ্চে প্রকাশ্যে করিয়ে দিল।”

সাম্প্রতিক অতীতে ‘দ্য কপিল শর্মা শোয়ে’ ক্রুষ্নার একটি রসিকতা থেকেই পারিবারিক সম্পর্কে অবনতি ঘটে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন কৃষ্ণা অভিযোগ করেন যে গোবিন্দা তাঁর সন্তানদের হাসপাতালে দেখতে যাননি। গোবিন্দা পালটা তাঁকে মিথ্যাবাদী তকমা দিলে বিষয়টি আরও বড় আকার ধারণ করে।
এরপর ২০২৪ এর ২৫ এপ্রিল গোবিন্দার ভাইঝি আরতি সিংয়ের বিয়েতে জোড়া লেগেছিল মামা-ভাগ্নের ভাঙা সম্পর্ক। অতীতের তিক্ততা ভুলে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন গোবিন্দা ও কৃষ্ণ অভিষেক। মামা শ্বশুরের পা ছুঁয়ে প্রনাম করেছিলেন কৃষ্ণর স্ত্রী কাশ্মীরা শাহ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব